Local Train: ছুটির দিনে বাড়তি পরিষেবা, রবিবার শিয়ালদহ শাখায় চলবে অতিরিক্ত ট্রেন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: যাত্রীদের জন্য সুখবর! আগামী রবিবার অতিরিক্ত ট্রেন চলবে শিয়ালদহ শাখায়। সপ্তাহের বাকি দিনগুলির মত ওইদিনেও ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। কলকাতা পুলিশের কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষা রয়েছে। সেই কারণেই বাড়তি পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। শিয়ালদহ শাখায় বাড়তি পরিষেবা দেওয়া হলেও হাওড়া শাখায় কোনও পরিবর্তন হচ্ছে না বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন: Kalighater Kaku-র বাড়ির বাইরের ডাস্টবিন থেকে উদ্ধার ছেঁড়া কাগজ, লক্ষ লক্ষ টাকা লেনদেনের হিসাব লেখা

রেল সূত্রে খবর, আগামী রবিবার অর্থাৎ ৩ জুন কলকাতা পুলিশের কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষা রয়েছে। ওইদিন পরীক্ষার্থীদের সুবিধার জন্য শিয়ালদহ শাখায় বাড়তি ট্রেন চলবে। সকাল ৮ টা থেকে ৪ টে পর্যন্ত ট্রেন চলাচল সাধারণ দিনের মত পরিষেবা থাকবে। তবে হাওড়া ডিভিশনের পরিষেবার বদল না হওয়ায় ক্ষুব্ধ পরীক্ষার্থীদের একাংশ। দাবি উঠছে, হাওড়া ডিভিশনেও অতিরিক্ত ট্রেন চলবে।

ছুটির দিনে বাড়তি পরিষেবা, শিয়ালদহ শাখায় চলবে অতিরিক্ত ট্রেন

শিয়ালদহ ডিভিশন ও হাওড়া ডিভিশনে দুরকম ব্যবস্থা থাকায় ক্ষোভ জমেছে হাওড়া ডিভিশনের পরীক্ষার্থীদের মধ্যে। যদিও পূর্ব রেলে মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “পুলিশ বিভাগ থেকে পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য শিয়ালদহ ডিভিশনেই অন্য দিনের মত সংখ্যক ট্রেন চাওয়া হয়েছে। তাই আবেদন মঞ্জুর হয়েছে। কিন্তু হাওড়া ডিভিশনের কোনও দাবি না থাকায় ট্রেন চলাচল বাড়ানো হয়নি। রবিবার হাওড়া ডিভিশনে প্রায় ২৫ শতাংশ ট্রেন কম চলে বলে জানা গিয়েছে।

ছুটির দিনে বাড়তি পরিষেবা, শিয়ালদহ শাখায় চলবে অতিরিক্ত ট্রেন
ছুটির দিনে বাড়তি পরিষেবা, শিয়ালদহ শাখায় চলবে অতিরিক্ত ট্রেন

কলকাতা পুলিশে শূন্যপদের সংখ্যা ১০ হাজারের বেশি। সার্জেন্ট, সাব ইনস্পেক্টর, কনস্টেবল সহ একাধিক পদ খালি রয়েছে। আগামী ৩ জুন কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষা হবে। রাজ্যের নানা প্রান্ত থেকেই পরীক্ষার্থীরা যাতায়াত করবে বলে খবর। তবে হাওড়া ডিভিশনে ট্রেন পরিষেবা বাড়বে কি না তা নিয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।

ছুটির দিনে বাড়তি পরিষেবা, শিয়ালদহ শাখায় চলবে অতিরিক্ত ট্রেন

ছুটির দিনে বাড়তি পরিষেবা, শিয়ালদহ শাখায় চলবে অতিরিক্ত ট্রেন
ছুটির দিনে বাড়তি পরিষেবা, শিয়ালদহ শাখায় চলবে অতিরিক্ত ট্রেন

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন