নজরবন্দি ব্যুরো: সাগরদিঘি মডেলে বড় ধাক্কা! নজরবন্দির খবরে শিলমোহর দিয়ে অভিষেকের হাত ধরে তৃণমূলে সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাস। অর্থাৎ ফের বিধানসভায় ‘শূন্য’ কংগ্রেস। সাগরদিঘি উপনির্বাচনে জিতেই ৩ মাসের মধ্যেই ভোলবদল করলেন বাইরন।
আরও পড়ুন: Arpita Mukherjee: এত টাকা কার? প্রশ্ন এড়িয়ে আদালতে প্রবেশ করলেন অর্পিতা
সূত্রের খবর, এদিন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে এলেন বাইরন। এপ্রসঙ্গে রাজনৈতিক মহলের একাংশের দাবি, পঞ্চায়েত নির্বাচনের আগে এই দলবদল নিঃসন্দেহেই এটা কংগ্রেসের কাছে বড় ধাক্কা! নির্বাচনের আগেই বড় চাল চালল তৃণমূল। যদিওবার এই দলবদলের প্রসঙ্গে মন্তব্য করতে ছাড়েনি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

এপ্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, যেকোনও নির্বাচন জেতার পরেই খুব স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গে কংগ্রেসের একজন জনপ্রতিনিধিকে ভয় দেখানো কিংবা হুমকি দেওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। তৃণমূল প্রথমে টাকা দেখায়। তাতে কাজ না হলে ডান্ডা দেখায়। ওরা বাইরনকেও প্রথমে টাকার কথা বলেছিল। কিন্তু বাইরন তখন তাতে রাজি হয়নি। তাই শেষে ডাণ্ডা দেখাল তৃণমূল। বাইরন নিয়ম মেনেই করেছেন যা করেছেন, এর মধ্যে কোনও অনিয়ম নেই।”

সূত্রের খবর, এদিন তৃণমূলের নবজোয়ার কর্মসূচীতে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।। আর সেখানে উপস্থিত ছিলেন সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস। এদিন অভিষেকের হাত ধরে দলের পতাকা হাতে তুলে নিলে বাইরন। এদিন অভিষেক-বাইরনের হাসি মুখের ছবি বিরোধীদের কাছে সবচেয়ে বড় অস্বস্তির কারণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল!
নজরবন্দির খবরে শিলমোহর, সাগরদিঘি মডেলে বড় ধাক্কা




