Sourav Ganguly: ফের কমেন্ট্রি বক্সে ফিরতে পারেন মহারাজ! সিদ্ধান্ত IPL এর পর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আগামী ৭ জুন ওভালে শুরু হবে টেস্ট চ‌্যাম্পিয়নশিপ ফাইনাল। ভারত বনাম অস্ট্রেলিয়ার ফাইনালে থাকবেন সৌরভ। সম্প্রচারকারী সংস্থা নাকি অনেক দিন আগেই সৌরভকে ফাইনালে কমেন্ট্রির প্রস্তাব দিয়ে রেখেছেন। ক্রিকেট থেকে অবসর নিলেও খেলার দুনিয়ার সঙ্গেই সম্পর্কটা কখনই ছিন্ন হয়নি সৌরভ।

আরও পড়ুনঃ ধোনি এখুনি অবসর নিচ্ছেন না, বড় আপডেট দিলেন রায়না

দীর্ঘদিন কমেন্ট্রি বক্সে দেখা গিয়েছে মহারাজকে। বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার পর কমেন্ট্রি থেকে বিরতি নিয়েছিলেন। আবারও তাঁকে ধারাভাষ‌্যকারের ভূমিকায় দেখা যেতে পারে বলে খবর। যদিও ভারতের প্রাক্তন অধিনায়ক নিজে এখনও পর্যন্ত ঠিক করেননি যে তিনি কমেন্ট্রি করবেন কি না।

8 4

দিল্লি ক‌্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেটের দায়িত্বে এসেছেন সৌরভ। তিনি ঠিক করেছেন আইপিএলের পরই কমেন্ট্রির ব‌্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তার আগে কিছু নয়। সৌরভ-ঘনিষ্ঠ কেউ কেউ বলছিলেন, বিশ্ব টেস্টে চ‌্যাম্পিয়নশিপের ফাইনালে সৌরভ যাবেন, সেটা ঠিক হয়ে আছে। কমেন্ট্রির অফারও আছে।

7 1

ফের কমেন্ট্রি বক্সে ফিরতে পারেন মহারাজ! সিদ্ধান্ত IPL এর পর

9 5

তবে তিনি এখনও কিছু চূড়ান্ত করেননি। আসলে এই মুহূর্তে দিল্লি ক‌্যাপিটালস ছাড়া আর আর কোনও কিছু নিয়ে ভাবতে চাইছেন না মহারাজ। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আইপিএলের পর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন