নজরবন্দি ব্যুরো: ফের কাঠগড়ায় TMC নেতা! দলীয় কর্মীদের চাকরি দেওয়ার নাম করে লাক্ষাধিক টাকায় প্রতারণার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। পাশাপাশি লক্ষ লক্ষ টাকার আত্মসাতের অভিযোগও উঠেছে ওই নেতার বিরুদ্ধে। এই ঘটনায় নতুন করে শোরগোল ছড়িয়েছে।
আরও পড়ুন: বিজেপি কর্মীর হত্যাকাণ্ডে জারি পুলিশি তল্লাশি, গ্রেফতার আরও ১
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলা। সেই জেলায় পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মফিজুদ্দিন মিঞার বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ উঠেছে। আর অভিযুক্তের বিরুদ্ধে তৃণমূলের জেলা সভাপতি ও চেয়ারম্যানের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন প্রতারিত দলীয় কর্মী-সমর্থকরা। পাশাপাশি নিজেদের টাকা ফেরত চেয়েও দাবি জানিয়েছেন তাঁরা।

তাঁদের অভিযোগ, রাজ্যে শিক্ষক-সহ বিভিন্ন পদে চাকরি দেওয়ার কথা বলে দলীয় কর্মী-সমর্থকদের কাছ থেকে দফায় দফায় কয়েকলক্ষ টাকা নিয়েছেন অভিযুক্ত মফিজুদ্দিন। নিজেদের ও আত্মীয়স্বজনদের চাকরির জন্য লক্ষ লক্ষ টাকা ওই অভিযুক্তকে দেন তারা। কিন্ত তারপরে কয়েক বছরে কেটে গেলেও কোনও চাকরি হয়নি বলেই দাবি। পরবর্তীতে টাকা ফেরতের জন্য বারংবার মফিজুদ্দিনের সঙ্গে যোগাযোগ করলে সে প্রথমে টাকা ফেরত দেওয়ার কথা জানালেও এখন আর অভিযোগকারীদের ফোন ধরেন না বলেই দাবি।

যদিও এই সমস্ত অভিযোগকে অস্বীকার করেছেন অভিযুক্ত জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মফিজুদ্দিন মিঞা। এপ্রসঙ্গে তিনি জানান, “এই সমস্ত অভিযোগ মিথ্যে! মিথ্য অভিযোগ করা হচ্ছে। তিনি অভিযোগকারীদের চেনেন না। সামনে পঞ্চায়েত নির্বাচন, তাই তার আগে তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে।”
চাকরি দেওয়ার নামে প্রতারণা, ফের কাঠগড়ায় তৃণমূল নেতা




