নজরবন্দি ব্যুরো: ময়নায় বিজেপি নেতা খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা রাজ্য। প্রতিবাদে রাস্তায় নেমেছিল বিজেপি। যদিও এখনও জারি রয়েছে বিজেপি কর্মীর হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশি তল্লাশি! আর এবার তল্লাশি চালিয়ে খুনের ঘটনায় আরও ১ জনকে গ্রেফতার করল পুলিশ। এই নিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় মোটা ৪ জনেকে গ্রেফতার করা হয়েছে। আর এই ৪ জনই ওই এলাকার সক্রিয় তৃণমূল কর্মী বলেই জানাচ্ছেন স্থানীয়রা! কিন্তু ধৃতদের দলীয় কর্মী বললেও তা মানতে নারাজ শাসকদলের জেলা নেতৃত্বরা।
আরও পড়ুন: Abhishek Banerjee-র নবজোয়ার কর্মসূচীর আগেই প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব! শোরগোল এলাকায়
প্রসঙ্গত, গত সোমবার রাতে ময়নার বাকচা এলাকায় বিজেপি বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইঞাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করার অভিযোগ উঠে। এরপরেই এই ঘটনায় উত্তপ্ত হয়ে উঠে গোটা এলাকা। শুরু হয় রাজনৈতিক শোরগোল! এই হত্যাকাণ্ডের পিছনে তৃণমূলকেই দায়ী করে স্থানীয় গেরুয়া শিবির। প্রতিবাদে সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি নেতা।

এরপরেই বিজেপি নেতার হত্যাকাণ্ডের ঘটনায় কিনারা করতে তৎপর হয় জেলা পুলিশ। মোট ৩৪ জনের নামে এফআইআর দায়ের করা হয়। তারপরেই এই ঘটনায় ১ জনকে গ্রেফতার করে পুলিশ। এরপরে গোপন সূত্রে খবর পেয়ে গতকাল, শনিবার এই ঘটনায় জড়িত সন্দেহে আরও ২ জনকে গ্রেফতার করে। ধৃতদের এফআইআরে ১৭ এবং ২৪ নম্বরে নাম ছিল এই দু’জন নন্দন মণ্ডল ও সুজয় মণ্ডলের।

পুলিশ সূত্রের খবর, এদিন বিজয়কৃষ্ণ ভুঁইঞাকেখুনের ঘটনায় গ্রেফতারির তালিকায় যুক্ত হলেন আরও এক ব্যক্তি। ধৃতের নাম সুব্রত মণ্ডল, বাড়ি গোড়ামহল এলাকায়। অভিযুক্তকে তাঁর বাড়ি থেকেই গ্রেফতার করেছে পুলিশ। আজ অভিযুক্তদের তমলুক কোর্টে নিয়ে যাওয়া হয়েছে।
বিজেপি কর্মীর হত্যাকাণ্ডে জারি পুলিশি তল্লাশি, গ্রেফতার মোট ৪




