Murder: শ্রদ্ধা হত্যাকাণ্ডের ছায়া!, নাবালিকা স্ত্রীকে খুন দেহ টুকরো করার অভিযোগ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দিল্লির শ্রদ্ধা হত্যাকাণ্ড গোটা দেশে সাড়া ফেলে দিয়েছিল। এবার সেই ছ্যায়া দেখা গেল পশ্চিম ত্রিপুরা জেলায়। নাবালিকা স্ত্রীকে খুন করে দেহ টুকরো টুকরো করে ফেলার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃত জেরায় নিজের অপরাধ স্বীকার করেছে বলেও খবর। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন: Actress Samantha: পড়াশোনায় কেমন ছিলেন সামান্থা, ভাইরাল রিপোর্ট কার্ড, নম্বর দেখলে অবাক হবেন

শ্রদ্ধা হত্যাকাণ্ডের ছায়া! খুনের পর দেহ টুকরো করার অভিযোগ
শ্রদ্ধা হত্যাকাণ্ডের ছায়া! খুনের পর দেহ টুকরো করার অভিযোগ

পুলিশ সূত্রে খবর, মৃত নাবালিকার নাম তনুজা বেগম। বয়স ষোলোর কাছাকাছি। কয়েক বছর আগে কাসেম মিঞার সঙ্গে বিয়ে হয় তার। অভিযোগ, বিয়ের পর থেকেই গৃহবধূর উপর অত্যাচার চলত। অবশেষে ঘটল এই মর্মান্তিক পরিণতি। পুলিশে তরফে জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে গত ২৮ এপ্রিল। স্ত্রীকে খুন করে দেহ লোপাট করে অভিযুক্ত স্বামী।

শ্রদ্ধা হত্যাকাণ্ডের ছায়া! খুনের পর দেহ টুকরো করার অভিযোগ

ঘটনার দিন অভিযুক্ত কাসেম মিঞা একটি ব্যাগ নিয়ে আসে। একটি ব্যাগে না ঢোকায় মৃতদেহের গলা কেটে নেওয়া হয়। একটি ব্যাগে মৃত স্ত্রীর মাথা ও আরও একটি ব্যাগে দেহ ঢুকিয়ে রাতের অন্ধকারে ঘর থেকে বেরিয়ে যায়। এরপর কচুখেতে ব্যাগগুলি মাটিতে পুঁতে দেয়। বেশ কয়েকদিক কেটে গেলেও স্বামী-স্ত্রীকে দেখা যায়নি। দম্পতি যে বাড়িতে ভাড়া থাকতেন সেই বাড়ির অন্য ভাড়াটেদের সন্দেহ হলে স্থানীয় থানায় বিষয়টি জানায়।

শ্রদ্ধা হত্যাকাণ্ডের ছায়া! খুনের পর দেহ টুকরো করার অভিযোগ
শ্রদ্ধা হত্যাকাণ্ডের ছায়া! খুনের পর দেহ টুকরো করার অভিযোগ

 

শ্রদ্ধা হত্যাকাণ্ডের ছায়া! খুনের পর দেহ টুকরো করার অভিযোগ

এরপরই শোনা যায় বাড়ির সেফটিক ট্যাঙ্কে মৃতদেহ দেখা গিয়েছে। পুলিশ গিয়ে সেখান থেকে কাঁথা, দাঁ ইত্যাদি উদ্ধার করে। অভিযুক্তের তল্লাশি শুরু হয়। গোপন সূত্রে খবর পেয়ে সিদ্ধি আশ্রম এলাকা থেকে কাসেম মিঞাকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে জিজ্ঞসাবাদ করেই রহস্যভেদ করে তদন্তকারীরা।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন