নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি বিষয়ে এক ডজনের অধিক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলা এখনও তাঁর এজলাসে শুনানি চলছে। এরই মধ্যে সুপ্রিম কোর্টের একটি নির্দেশ ঘিরে নতুন করে বিতর্কের দানা বাঁধতে শুরু করেছে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতির সমস্ত মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরানোর নির্দেশ দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
এরপরেই বিরাট সিদ্ধান্ত নিলেন বিচারপতি। তিনি জানিয়েছেন, রাত সাড়ে ১২ টা অবধি চেম্বারেই থাকবেন। সাক্ষাৎকারের প্রতিলিপি এবং যে হলফনামা সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছিল, তা চেয়ে পাঠিয়েছেন তিনি। শীর্ষ আদালতের সেক্রেটারি জেনারেলকে ওই নথি পাঠাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। প্রতিলিপি হাতে না পাওয়া অবধি অপেক্ষা করবেন বলে জানিয়েছেন।

শুক্রবার এজলাসে উপস্থিত ছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সিবিআইয়ের সিট নিয়ে একটি মামলার শুনানি চলছিল। কিন্তু তিনি কোনও সিদ্ধান্ত নেননি। বিচারপতি জানিয়েছেন, যেহেতু এখন সুপ্রিম কোর্টে বিষয়টি বিচারাধীন। তাই তিনি শুনবেন না। বিচারপতি জানান, সুপ্রিম কোর্টে পাঠানো হলফনামায় কী রয়েছে, তা তিনি দেখতে চান। সে জন্য প্রতিলিপি চেয়ে পাঠান।
সাড়ে ১২ টা অবধি চেম্বারেই থাকবেন, নথি চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

সুপ্রিম কোর্ট থেকে হাই কোর্টে প্রতিলিপি আসতে দেরি হতে পারে।বিচারপতি জানিয়েছেন, ওই প্রতিলিপির জন্য তিনি অপেক্ষা করবেন। হাইকোর্টে বিচারপতিদের চেম্বারে সাড়ে ১২ টা অবধি তিনি অপেক্ষা করবেন। তার আগে নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে কোনও শুনানি অংশগ্রহণ করবেন না তিনি? এই প্রশ্ন ঘুরছে ওয়াকিবহাল মহলে।



