Recruitment Scam: তাপসের সূত্র ধরে ৬ জায়গায় তল্লাশি অভিযানে সিবিআই, নিয়োগ দুর্নীতিতে নাম আরও এক বিধায়কের!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার থেকেই তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়িতে উপস্থিত হয় সিবিআইয়ের বিরাট দল। কিন্তু বিধায়ক দাবি করেছিলেন, তাঁর বাড়ি থেকে কোনও তথ্য উদ্ধার হয়নি। এরপর তাপসের সূত্র ধরে ৬ জায়গায় তল্লাশি অভিযানে সিবিআই। সূত্রের খবর, তাপস সাহার ছেলে সহ কর্ণাটক ও ব্যাঙ্গালুরুর ৬ জায়গায় চলছে তল্লাশি অভিযান।

আরও পড়ুনঃ Rahul Gandhi: বাংলো খালি করে দিলেন রাহুল, ১২ তুঘলক লেনের ঠিকানা এখন অতীত

সিবিআই সূত্রে খবর, গত ১৪ ঘন্টা তাপস সাহার বাড়ি থেকে কোনও তথ্য না মেলার পর তাঁর ঘনিষ্ঠ একাধিক জনের বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছে সিবিআই। সেই তালিকায় রয়েছে ইতি সরকার ও তাপসের প্রাক্তন আপ্ত সহায়ক প্রবীর কয়াল। এছাড়াও যারা ভুক্তভোগী, তাঁদেরকেও জিজ্ঞাসাবাদ করে তথ্য অনুসন্ধান করতে চায় সিবিআই।

Tapas Saha 5
তাপসের সূত্র ধরে ৬ জায়গায় তল্লাশি অভিযানে সিবিআই, বিরাট অভিয়ানে কেন্দ্রীয় সংস্থা 

সিবিআই সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি মামলায় তাপস সাহা ছাড়াও সিবিআইইয়ের স্ক্যানারে আরও এক বিধায়ক রয়েছে। পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য ও জীবনকৃষ্ণ সাহার পর সিবিআইইয়ের নজর পড়েছে তাপস সাহার দিকে। ১৮ তারিখ কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই শুক্রবার অভিযান চালায় তদন্তকারী সংস্থা। নতুন করে কোন বিধায়কের নাম যুক্ত হয়েছে? তা নিয়ে ক্রমাগত প্রশ্ন ঘনাতে শুরু করেছে।

তাপসের সূত্র ধরে ৬ জায়গায় তল্লাশি অভিযানে সিবিআই, বিরাট অভিয়ানে কেন্দ্রীয় সংস্থা 

1670127558 tapas saha 3
তাপসের সূত্র ধরে ৬ জায়গায় তল্লাশি অভিযানে সিবিআই, বিরাট অভিয়ানে কেন্দ্রীয় সংস্থা 

নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের অভিযানের মধ্যেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা গেছে তৃণমূল বিধায়ক তাপস সাহাকে। তিনি বলেন, বিরোধী দলগুলির সঙ্গে গোপন আঁতাত রেখে তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে দলেরই কিছু ব্যক্তি। একইসঙ্গে তাঁর বক্তব্য তিনি প্রতারণা করেননি। প্রতারিত হয়েছেন। আসলে চক্রান্তের শিকার তিনি। তবে তিনি বিশ্বাস করেন, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদের হাত তাঁর মাথায় রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন