নজরবন্দি ব্যুরোঃ তেতুলের নাম শুনলেই আমাদের সকলের জিভে জল চলে আসে। কাঁচা তেতুল খেলেই প্রান ভরে যায়। আর যদি হয় আচার তাহলে তো কোন কথাই নেই। নীচে রইল সেই লোভনীয় তেতুলের পদ তৈরির অনবদ্য পক্রিয়া। যা আপনারা বহু দিন ধরে সংগ্রহ করে খেতে পারবেন।

উপকরন
তেঁতুল– ১ কেজি
চিনি– ১ কেজি
সর্ষের তেল – ১ কাপ
পাঁচফোড়ন – ২ চামচ
জিরা গুঁড়ো – ১ টেবিল চামচ
ধনে গুঁড়ো – ১ টেবিল চামচ
শুকনো লঙ্কা গুঁড়ো –৪-৫ টি
নুন– পরিমাণ মতো
বিটলনুন– পরিমাণ মতো
ভিনিগার– ৩–৪ চামচ

উপকরন
প্রথমে একটা শুকনো কড়াই নিয়ে নিতে হবে। এর পর সেই কড়াই ভালমত গরম করে তার মধ্যে গোটা জিরে, ধনে, এবং শুকনো লঙ্কা এক এক করে আলাদা ভাবে ভেজে নিতে হবে। তবে খুব বেশিক্ষণ নয়, ৩০-৪০ মিনিট ধরে ভেজে নিলেই হবে। এরপর একটি মিক্সার বা হামান দিস্তার সাহায্যে গুঁড়ো করে সেটি একটি ছোট পাত্রের মধ্যে তুলে রাখতে হবে। এরপর আলাদা একটি পাত্র নিয়ে নিতে হবে। তারপর ওই পাত্রের মধ্যে কিছুটা গরম জল নিয়ে তেঁতুলগুলো ভিজিয়ে তা থেকে কাথ বের করে নিতে হবে। এর পর একটি ছাকনির সাহায্যে দানা গুলি ছেকে নিয়ে কাথ গুলো আলাদা করে নিতে হবে।
কি করে বানাবেন জিভে জল আনা তেতুলের লোভনীয় আচার! রইল রেসিপি

আপনারা চাইলে কয়েকটি দানা রেখেও দিতে পারেন। এরপর একটি ফ্রাইপ্যান নিয়ে নিতে হবে। এবং এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিতে হবে এবং কয়েকটি পাঁচফোড়ন দিয়ে দিতে হবে। তার পর বেশ কিছুক্ষণ ভেজে তার মধ্যে তেতুলের কাথ দিয়ে দিতে হবে। এরপর যতক্ষণ না শুকচ্ছে নাড়িয়ে যেতে হবে। তারপর তারমধ্যে পরিমাণ মত নুন, চিনি দিয়ে নেড়ে যেতে হবে। এরপর আসতে আসতে নেড়ে চেড়ে কিছুক্ষণ পর তার মধ্যে মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে ভালমত নাড়িয়ে শুকনো শুকনো হয়ে আসলে নামিয়ে নিতে হবে।



