নজরবন্দি ব্যুরো: ফের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন টলিউডের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন খবর সামনে আসে। এবার পেশাগত দিক থেকেও আইনি জটিলতায় জড়ালেন অভিনেত্রী। তাঁর বিরুদ্ধে অভিযোগ, জিম থেকে মোটা টাকা নিয়ে প্রতারণা করেছেন। কি বললেন অভিনেত্রী?
আরও পড়ুন: MS Dhoni: সফল অধিনায়ক হলেও মাঠে বিরক্তিকর, ধোনিকে নিয়ে বিস্ফোরক অভিযোগ উথাপ্পার
ঘটনা কি? কয়েকমাস আগে মধ্যমগ্রামের একটি শপিং মলে জিম খুলেছিলেন শ্রাবন্তী। যার নাম ‘দ্য ফিটনেস এম্পায়ার’। নিজের সোশ্যাল মিডিয়ায় জিমের প্রচার করেছিলেন অভিনেত্রী। জানা গিয়েছে, জিমে ভর্তির জন্য নেওয়া হয় সাড়ে সাত হাজার টাকা। পার্সোনাল ট্রেনারের জন্য নেওয়া হয়েছিল চার হাজার টাকা। হোলির জন্য বন্ধ ছিল। কিন্তু গ্রাহকদের অভিযোগ, হোলি পেরিয়ে যাওয়ার পরও কয়েকদিন জিম বন্ধ ছিল। এমনকি কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি।

মোটা টাকা দিয়ে ভর্তি হওয়ার পর আচমকাই জিম বন্ধ। জিম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও লাভ হয়নি। ফলে বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন গ্রাহকরা। সূত্রে খবর, শ্রাবন্তী চট্টোপাধ্যায় ছাড়াও এই জিমের আরও দুজন মালিক রয়েছেন। অভিযোগ নিয়ে অভিনেত্রী জানিয়েছেন, “কাজের জন্য ব্যস্ত থাকায় সময় দিতে পারছেন না। গত ছয় মাস ধরে কোনও যোগাযোগ নেই।” তবে গ্রাহকদের কোনও অসুবিধা হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি।

জিম খুলে মোটা টাকা আদায় করে ‘গায়েব’ শ্রাবন্তী, কি বললেন অভিনেত্রী

তৃতীয় স্বামী রোশন সিংয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরই এই জিম খোলেন অভিনেত্রী। নিজে উপস্থিত থেকে জিমের উদ্বোধন করেছিলেন। এই ঘটনায় ক্ষোভ উগড়ে অভিনেত্রী আরও বলেন, “আমাকে নিয়ে চর্চা করে সবাই বেশ মজা পায়। কিন্তু সবাই ভুলে যায় আমি একটা মেয়ে। আমার সন্তান আছে। আমার একটা পরিবার আছে।”



