বিতর্ক থেকে অনেক দূরে থেকেও বাংলাতে জিৎ রাজ, এবার বলিউডেও বাংলার সন্মান তাঁর হাতে, পারবেন বাংলার নায়ক?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জিতের নতুন সিনেমা ‘চেঙ্গিজ’। গল্পের শুরু ১৯৭০ সালে। সেন্ট্রাল কলকাতা, ডক, ইস্ট কলকাতায় তখন ডনেদের রাজ। কিন্তু তারা কেউ ইতিহাস গড়তে পারেনি বা ইতিহাসের মোড় ঘোরাতে পারেনি, যে ইতিহাস বদলেছে সে হল জয়দেব সিং ওরফে চেঙ্গিজ। কেন জয়দেব থেকে চেঙ্গিজ হয়ে উঠল সে, যার বাবা ও মামা পুলিস সে কী করে হয়ে উঠল ড্রাগের ব্যবসায়ী সেই গল্পই লিখেছেন বলিউডের অ্যাকশন থ্রিলার স্পেশালিস্ট গল্পকার-পরিচালক নীরজ পাণ্ডে এবং রাজেশ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুনঃ প্রযোজকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ, প্রকাশ্যে এল হুমকির মেল

বাংলা থেকে উত্তরপ্রদেশ এমনকী বাংলাদেশেও তার রাজ। সোমবার প্রকাশ্যে এল ছবির ট্রেলার। একসঙ্গে বাংলা ও হিন্দিতে রিলিজ করল ট্রেলার। আর সেই ছবি নিয়ে এখন মুম্বাইতে বাংলার স্টার। ঈদে মুক্তি পেতে চলেছে এই ছবি। তাই নায়কের প্রথম হিন্দি ছবির সামনে ভাইজানের সামনে। কারণ ঐ একই দিনে মুক্তি পেতে চলেছে সলমনের ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’।

12 4
বিতর্ক থেকে অনেক দূরে থেকেও বাংলাতে জিৎ রাজ, এবার বলিউডেও বাংলার সন্মান তাঁর হাতে, পারবেন বাংলার নায়ক?

তাই বলিউডে পা রেখেই সলমান খানের মুখোমুখি জিৎ। বাংলার এই অবাঙালি নায়কের বিরুদ্ধে অভিযোগ তিনি মিডিয়ার সাথে ঠিক মতো যোগাযোগ রাখেননা। থাকেননা কোন বিতর্কে। এমনকী ছবির প্রচার ছাড়া কোনও বিষয়ে কথাও বলতে চান না। ছবির বাইরে শুধু পরিবারের সঙ্গেই থাকতে ভালোবাসেন তিনি। তাহলে কোন মন্ত্রবলে দশকের পর দশক টলিউডে চলছে জিৎ-রাজ?

11 3

আসলে তাঁর মতে তাঁর কাছে কোনও বিষয়েরই চটকদার উত্তর নেই, তাই শুধু কাজ নিয়েই কথা বলতে ভালোবাসেন জিৎ। টলিউডে জিতকে টেক্কা দিতে অনেক নায়ক প্রস্তুত থাকলেও জিৎ সেই সবের মধ্যে নেই। কিন্তু এই সবের মধ্যে না থেকেও তিনি ধীরে ধীরে গড়েছেন নিজের সাম্রাজ্য।

ভরপুর পুরোদস্তুর বানিজ্যিক ছবিতে তাঁকে পরাজিত করা অসম্ভব কারণ সেখানে তিনিই রাজা। আর তিনি মনে করেন শুধু সিনেমার প্রতি প্রেমের জন্যই সমস্ত প্রতিকূলতাকে হারিয়ে তিনি হয়ে উঠেছেন বাংলা সিনেমার ইতিহাসের অন্যতম নাম।

বিতর্ক থেকে অনেক দূরে থেকেও বাংলাতে জিৎ রাজ, এবার বলিউডেও বাংলার সন্মান তাঁর হাতে, পারবেন বাংলার নায়ক?

10 3

আর এবার যে মুম্বাই থেকে তিনি বাস্ক গুটিয়ে চলে এসেছিলেন এবার সেই মুম্বাইতেই এক ধামাকা এন্ট্রি নিচ্ছেন বাংলার এই অবাঙালি নায়ক। এখন বাংলার সম্মান তাঁর হাতে। কারণ তাঁর হাত দিয়েই লেখা হতে চলেছে বাংলা ছবির নয়া ইতিহাস। পারবেন জিৎ? বলবে সময়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন