Abhishek Banerjee: দিল্লিতে তৃণমূলের বৈঠক, অভিষেকের নেতৃত্বে আবারও নতুন রণকৌশল?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন সোমবার। তাঁর নেতৃত্বে দলের সকল সাংসদদের উপস্থিতিতে তৈরি হতে পারে কেন্দ্র বিরোধী রণকৌশল। সংসদ অধিবেশনে যোগ দিতে গতকালই দিল্লি গিয়েছেন ডায়মন্ড হারবার সাংসদ।

আরও পড়ুন: Calcutta High Court: শিবপুর ও ডালখোলায় পুলিশি অসহযোগিতার অভিযোগ, কড়া পদক্ষেপ নিল হাইকোর্ট

সোমবার অধিবেশনে যোগ দেওয়ার পূর্বে বৈঠক করার কথা অভিষেকের। তৃণমূলের সাংসদদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন সকালে অধিবেশন শুরুতেই মুলতুবি হয়ে যায়। কীভাবে বিজেপির চাপ বাড়িয়ে সংগঠন মজবুত করা যায় তা নিয়েই আলোচনা চলতে পারে বলে মনে করা হচ্ছে।

image 15
দিল্লিতে তৃণমূলের বৈঠক, সাংসদদের নিয়ে বৈঠক অভিষেকের

দিল্লিতে তৃণমূলের বৈঠক, সাংসদদের নিয়ে বৈঠক অভিষেকের

mamata 1
দিল্লিতে তৃণমূলের বৈঠক, সাংসদদের নিয়ে বৈঠক অভিষেকের

কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে গত সপ্তাহে কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকেই ‘দিল্লি চলো’ স্লোগান তোলেন। এমনকি আগামিদিনে দিল্লিতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।

abhishek 2
দিল্লিতে তৃণমূলের বৈঠক, সাংসদদের নিয়ে বৈঠক অভিষেকের

অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছিলেন, প্রয়োজনে দিল্লি অবরোধ করে দাবি আদায় করবে তৃণমূল। কয়েকদিনের মধ্যেই রাজধানীতে পা রাখলেন তৃণমূলের নম্বর ২। জানা গিয়েছে, আগামী তিনদিন দিল্লিতেই থাকবেন অভিষেক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন