Mamata Banerjee: ভিক্ষে করে হলেও দিল্লি যাব, কেন্দ্রের বিরুদ্ধে রাজধানীতে আন্দোলনের ডাক মুখ্যমন্ত্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কেন্দ্রীয় বঞ্চনা ও অসহযোগিতার অভিযোগে কলকাতা ময়দানে গান্ধী মূর্তির পাদদেশে দুদিন ব্যাপী ধর্নায় বসেছে তৃণমূল কংগ্রেস। সেখানে দাঁড়িয়েই বৃহত্তর আন্দোলনের ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন: Norway: মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে নিয়ে ঘোরতর আপত্তি নরওয়ের রাষ্ট্রদূতের, তাঁর দাবি এটি বানানো গল্প

বৃহস্পতিবার ধর্নামঞ্চে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী বলেন, ‘চলো দিল্লি’। তাঁর কথায়, কেন্দ্র এখনও বকেয়া টাকা মিটিয়ে দেওয়া নিয়ে কিছু জানায়নি। ফলে এবার দিল্লিতে আন্দোলন করতে হবে। তৃণমূল সুপ্রিমো হুঁশিয়ারি দিয়েছেন, ‘ভিক্ষে করে হলেও ট্রেন ভাড়া করে দিল্লি যাবেন।

Mamata at red road
ভিক্ষে করে হলেও দিল্লি যাব, কেন্দ্রকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী

ভিক্ষে করে হলেও দিল্লি যাব, কেন্দ্রকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী

9nlfbqqg mamata banerjee washing

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “ভেবেছিলাম ভদ্রতা করে কেন্দ্র থেকে যোগাযোগ করে বলা হবে একশো দিনের কাজের টাকা না দিয়ে আমরা অন্যায় করেছি। কিন্তু কিছুই হল না। আজ অবধি আমরা অপেক্ষা করলাম।”

Mamata Banerjee 4 1
ভিক্ষে করে হলেও দিল্লি যাব, কেন্দ্রকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী

ধর্নার প্রথম দিনে অর্থাৎ গত বুধবার মুখ্যমন্ত্রী দিল্লিতে প্রধানমন্ত্রীর বাড়ির সামনে ধর্না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। যুব তৃণমূলের সমাবেশ থেকেও দিল্লি যাওয়ার বার্তা দিয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন