নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। শাসক দল তৃণমূলের নেতারা জেলে যেতেই বাম আমলের পর্দাফাঁস করতে উদ্যোগ নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল। বারবার পূর্ণাঙ্গ তদন্তের দাবি উঠছে নেতাদের তরফেই। এরই মধ্যে সোমবার দুপুরে নবান্নে হতে চলেছে রাজ্য মন্ত্রীসভার বৈঠক। বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। আজকের বৈঠকে বাম আমলের চিরকুটে চাকরি নিয়ে সিদ্ধান্ত নেবে মমতার মন্ত্রীসভা? নজর রাজনৈতিক মহলের।
আরও পড়ুনঃ তান্ত্রিকের নির্দেশেই নরবলি! তিলজলার শিশু খুনে চাঞ্চল্যকর দাবি ধৃতের
সূত্রের খবর, বাম আমলের চিরকুটে নিয়োগের প্রসং নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হতে পারে। সম্প্রতি রাজ্য রাজনীতি তোলপাড় হওয়ার পর এবিষয়ে মন্ত্রিসভা কোনও সিদ্ধান্ত নেয় কি না, সেদিকে নজর রয়েছে সকলের৷ অন্যদিকে, পঞ্চায়েত নির্বাচন নিয়ে মমতার সরকার কোনও বিশেষ সিদ্ধান্ত নেন কি না, তা ঠিক হবে এদিনের বৈঠকেই।

প্রসঙ্গত, শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতারা এই মুহুর্তে জেলে রয়েছেন। একের পর এক তৃণমূলের নেতাদের নাম যখন জড়াতে শুরু করেছে, তখন বাম আমলে চিরকুটে চাকরির প্রসঙ্গ উঠে আসছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর স্ত্রীর চাকরি পাওয়ার প্রসঙ্গটি টেনে ইতিমধ্যেই বিতর্ক উস্কে জানিয়েছেন, তদন্ত হবে কি না, সেটা ঠিক করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী৷
বাম আমলের চিরকুটে চাকরি নিয়ে সিদ্ধান্ত নেবে মমতার মন্ত্রীসভা? নজর সকলের

অন্যদিকে, চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন সুজন পত্নী। তাঁর কথায়, বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা হোক। কেউ সুপারিশ করেছে কিনা, তা খতিয়ে দেখা হোক। বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন, অভিযোগ থাকলে মামলা ঠুকুন। আজ মন্ত্রীসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন পাওয়ার পর তদন্ত শুরু হয় কিনা, এখন সেটাই দেখার।



