নজরবন্দি ব্যুরোঃ বাবার বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ খুলে নিজের দলেরই আক্রমণের মুখে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। শনিবার বিকেলে তাঁকে পাগল বললেন তৃণমূলের অন্যতম শীর্ষনেতা ফিরহাদ হাকিম। সঙ্গে বললেন, চিরকুটে লোক ঢোকানো যায় না।
আরও পড়ুনঃ দলের স্বার্থে দুর্নীতি করেছেন বাবা কমল গুহ! বিস্ফোরক উদয়ন
ফিরহাদের এই অবস্থানে বামেদের বিরুদ্ধে তৃণমূলের তোলা নিয়োগ দুর্নীতির অভিযোগ ভোঁতা হয়ে গেল বলে মনে করা হচ্ছে। ঠিক কী বলেছেন ফিরাহাদ? শনিবার ‘টক টু মেয়র’ কর্মসূচিতে উদয়নের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয়েছিল ফিরহাদকে। সেখানেই তিনি রীতিমতো ঝাঁঝিয়ে উঠে বলেন, ‘‘ও কী পাগলের মতো বকছে, আমার জানা নেই।

এটা নিয়ে আমার কোনও বক্তব্যই নেই। কারণ চিরকুটে কোনও দিন লোক ঢোকানো যায় না। একটা আবেদন পত্র লাগে।’’ উদয়ন দাবি করেছে, ৭০-এর দশকে তাঁর বাবার আমলে চিরকুটের মাধ্যমে নিয়োগ হত। ফিরহাদ তা-ও মানতে চাননি। তিনি বলেন, ‘‘আগে যখন সার্ভিস কমিশন বা রিক্রুটমেন্ট রুলস ছিল না, তখনও আমাদের স্কুলগুলিতে দেখেছি, গভর্নিং বডি বসে নিয়োগ করত।

একটি প্যানেল তৈরি করত। সেটা ৭০-৭১ দশকে আমরা দেখেছি।’’ উল্লেখ্য, শনিবার বাবা কমল গুহর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ করেন উদয়ন। বাম সরকারের কৃষিমন্ত্রী ছিলেন কমলবাবু। কোচবিহারের বিস্তীর্ণ এলাকায় এখনও প্রয়াত এই ফরওয়ার্ড ব্লক নেতাকে স্মরণ করে মানুষ।
ও কী পাগলের মতো বকছে, চিরকুটে লোক ঢোকানো যায় না, উদয়নকে তোপ সতীর্থ ববির

এহেন বাবার বিরুদ্ধে শনিবার উদয়ন বলেন, ‘দলের স্বার্থে দুর্নীতি করেছেন কমল গুহ। বাবাকে বাঁচানোর জন্য কোনও কথা বলব না। বাবা সেই সময় অনেককে চাকরি করে দিয়েছেন। বাবার সামনে তালিকা তৈরি করা হয়েছিল।



