দলের স্বার্থে দুর্নীতি করেছেন বাবা কমল গুহ! বিস্ফোরক উদয়ন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্য–রাজনীতিতে শিক্ষক নিয়োগে দুর্নীতি এখন বড় চর্চার বিষয়। কারণ এই দুর্নীতির অভিযোগে তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতা–মন্ত্রী ইডি–সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন। কিন্তু এখন সামনে চলে এসেছে এই দুর্নীতির বীজ বপন হয়েছিল বামফ্রন্ট সরকারের জমানায়।

আরও পড়ুনঃ কাটল জটিলতা, শহীদ মিনারে অভিষেকের সভার অনুমতি দিল সেনা

সিপিএম নেতা সুজন চক্রবর্তীর স্ত্রীর চাকরি থেকে শুরু করে ক্যাগ রিপোর্ট সামনে আনা হয়েছে। তার মধ্যেই এবার নিয়োগ দুর্নীতি নিয়ে বাম আমলের দিকে বিস্ফোরক অভিযোগ তুললেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। বাম আমলের কৃষিমন্ত্রী কমল গুহের পুত্র উদয়ন গুহ তৃণমূলের নেতা।

24 13
দলের স্বার্থে দুর্নীতি করেছেন বাবা কমল গুহ! বিস্ফোরক উদয়ন

উদয়নের মতে, যাঁরা আজকে রাস্তায় নেমে ‘যোগ্যদের বঞ্চিত করা হয়েছে’ বলছেন তাঁদের পূর্বসূরিরা ‘যোগ্যদের বঞ্চিত করে’ই চাকরি দিয়েছেন। বাম আমলে সর্ব ক্ষণের কর্মীদের ভাতা না দিতে পেরে তাঁদের স্ত্রীদের জন্য চাকরির ‘বন্দোবস্ত’ করে দেওয়া হত বলেও অভিযোগ করেছেন উদয়ন। বাবার কথা তুলে ধরে উদয়ন বিঁধেছেন বাম আমলকেই।

25 11

বাম আমলে ‘কোটার চাকরি’ সিপিএম–ফরওয়ার্ড ব্লক ভাগাভাগি করে নিত। আর সেখানে তাঁর বাবা কমল গুহও জড়িত ছিলেন। বাবাকে নিয়ে এই বিস্ফোরক মন্তব্য ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। বাবাকে নিয়ে ঠিক কী বলেছেন পুত্র উদয়ন? তিনি বলেন, ‘দলের স্বার্থে দুর্নীতি করেছেন কমল গুহ। বাবাকে বাঁচানোর জন্য কোনও কথা বলব না।

দলের স্বার্থে দুর্নীতি করেছেন বাবা কমল গুহ! বিস্ফোরক উদয়ন

27 7

বাবা সেই সময় অনেককে চাকরি করে দিয়েছেন। বাবার সামনে তালিকা তৈরি করা হয়েছিল। বাবা সেই তালিকাকে এনডোর্স করেছিলেন। সেখানে তো যোগ্য ব্যক্তিকে বঞ্চিত করা হয়েছে। আজ যাঁরা রাস্তায় বসে বলছেন যোগ্যদের বঞ্চিত করা হচ্ছে, তাঁদের পূর্বসুরীরাই যোগ্যদের বঞ্চিত করে চাকরি দিয়ে গিয়েছেন।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত