Boni Sengupta: আজ ফের বনিকে তলব ED-র, টাকা ফেরতের ইচ্ছে প্রকাশ নায়কের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কুন্তল ঘোষের সঙ্গে যোগসূত্রে নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে টলিউড অভিনেতা বনি সেনগুপ্তের। আজ, মঙ্গলবার আবার তাঁকে নতুন করে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সূত্রের খবর, কুন্তল যে টাকা দিয়ে বনিকে গাড়ি কিনে দিয়েছিলেন, অভিনেতা সেই টাকা ইডিকে ফেরত দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন।

আরও পড়ুনঃ ৪১ জন তৃণমূল নেতা নেত্রীদের নিরাপত্তা প্রত্যাহার, বড় সিদ্ধান্ত ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের

গত বৃহস্পতিবার সল্টলেকে ইডির আঞ্চলিক দফতর সিজিও কমপ্লেক্সে প্রথম বার হাজিরা দেন বনি। তাঁকে দু’দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের মধ্যে বাইরে বেরিয়ে বনি দাবি করেন, কুন্তলের সঙ্গে তাঁর পরিচয় হয় ২০১৭ সালে। সেই পরিচয়ের সূত্রেই তাঁদের মধ্যে ছবি তৈরি নিয়ে কথা হয়।

2 11

কুন্তলের প্রযোজনায় অভিনয়ের জন্য নগদে কোনও অগ্রিম না নিলেও, বনির দাবি, কুন্তল তাঁকে একটি বিলাসবহুল গাড়ি কিনে দিয়েছিলেন। যার দাম ৩৫-৪০ লাখ টাকা।শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় হুগলির বলাগড়ের যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের ব্যাঙ্কের নথি ঘেঁটে বনির নাম জানতে পারেন ইডির অফিসাররা।

আজ ফের বনিকে তলব ED-র, টাকা ফেরতের ইচ্ছে প্রকাশ নায়কের

3 9
আজ ফের বনিকে তলব ED-র, টাকা ফেরতের ইচ্ছে প্রকাশ নায়কের

আর্থিক লেনদেনের তথ্য জানার পর শুক্রবার তাঁকে তলব করেছিল ইডি। এবার আজ আবার তাঁকে তলব করা হয়েছে। এই বিষয় নিয়ে বনির মা পিয়া সেনগুপ্ত জানান, বিনোদন জগতের মানুষরা অনুষ্ঠান করে টাকা আয় করেন। এটাই তাঁদের রুজিরোজগার। বনিও তাই করেছেন।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন