৪১ জন তৃণমূল নেতা নেত্রীদের নিরাপত্তা প্রত্যাহার, বড় সিদ্ধান্ত ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এত দিন ধরে নিরাপত্তা পেয়েছিলেন ব্যারাকপুর শিল্পাঞ্চলের ৪১ জন নেতা নেত্রীরা। এবার ৪১ জন তৃণমূল নেতা নেত্রীদের নিরাপত্তা প্রত্যাহার করে নিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। কয়েকটি পুরসভার বেশ কয়েকজন কাউন্সিলর, ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যানের নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। যদিও এবিষয়ে জনপ্রতিনিধিরা মুখ খুলতে রাজি হয়নি।

আরও পড়ুনঃ Suvendu Adhikari: সিপি(আই)এমকে সাফ করেছি, এবার পিসি ভাইপোকে একেবারে গ্যারেজ করব, হুঙ্কার শুভেন্দু অধিকারীর

এবিষয়ে অবশ্য বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী জানিয়েছেন, এটা প্রশাসনিক ব্যাপার। ব্যারাকপুর শিল্পাঞ্চলে নেত্রী যেভাবে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠিত করেছেন, পুলিশ প্রশাসনও অনেক শক্ত হয়েছে। শান্তি ফিরে এসেছে। ২০১৯ সালের পর বিজেপির নেতারা আমাদের ওপর হামলা চালিয়েছে। তখন নেতাদের নিরাপত্তার প্রয়োজন ছিল। এখন সেটার আলাদা করে দরকার নেই।

tmc flags8

ওই তালিকায় নাম রয়েছে নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্য়ায়, নৈহাটির কাউন্সিলর সনৎ দে, বীজপুরের আলোরানি সরকার, নোয়াপাড়ার তৃণমূল নেতা সুনীল সিং, অর্জুন সিংয়ের ভাইপো সৌরভ সিং, উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাস, জগদ্দলের প্রাক্তন বিধায়ক পরশ দত্তদের।

৪১ জন তৃণমূল নেতা নেত্রীদের নিরাপত্তা প্রত্যাহার, বড় সিদ্ধান্ত পুলিশের 

sddefault

কারণ হিসেবে মনে করা হচ্ছে, ২০১৯ সালে ওই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়লাভ করেন অর্জুন সিং। অর্জুনের জয়ের পর সেখানে বিজেপির প্রভাব বাড়তে শুরু করেছিল। সেকারণেই তৃণমূলের সঙ্গে বিবাদ লেগেই থাকত। এখন বিজেপি থেকে তৃণমূলের ঘরওয়াপসি হয়েছে অর্জুনের। দীর্ঘ সময়ের পর পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে দেখেই সিদ্ধান্ত নিল প্রশাসন। যদিও এর পিছনে রাজনৈতিক কারণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত