নজরবন্দি ব্যুরোঃ তৃণমূল কর্মীকে খুনে অভিযুক্ত বিজেপি। ভোটের আগে বেশ উত্তপ্ত বাংলা। শাসক-বিরোধী উভয় দলই ইতিমধ্যে নেমে পড়েছে সভা প্রতিসভাতে। আর দিনে দিনে তাতেই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার পরিস্থিতি। এবার ফের তৃণমূল কর্মী খুনের তথ্য উঠে আসলো খোদ অনুব্রতের গড় থেকে। বাড়ি ফেরার পথে তৃণমূলের উপ-প্রধানের ভাইকে গুলি করে খুনের অভিযোগ উঠে আসছে। যার ফলে উত্তপ্ত হয়ে উঠেছে বীরভূমের বড়শাল। তৃণমূলের কর্মী খুনে স্বাভাবিক ভাবেই হাত উঠেছে বিজেপির দিকে।
আরও পড়ুনঃ কর্মীদের মন গলাতে পারবেন যুবরাজ? উত্তরবঙ্গে অগ্নিপরীক্ষার মুখে অভিষেক
বিজেপির লোকেরাই খুন করেছে বলে অভিযোগ করছেন তৃণমূলের সভাপতি। যদিও ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেই জানা গেছে। বীরভূমের পঞ্চায়েতের উপ-প্রধান ভাদু সেখ। তাঁর ভাই হলেন বাবর শেখ। বাবর শেখ কোন পদাধিকারি না হলেও তিনি সক্রিয় রাজনীতির সাথে যুক্ত ছিলেন বরাবর। মঙ্গলবার বাইকে করে বড়শালের দিকে যাওয়ার সময় খুবনিকত থেকে তাঁর ওপর গুলি চালান হয় বলে জানা গেছে।
যদিও কে কেন গুলি চালাল সে বিষয়ে নিশ্চিত নয় কেউই। গুলির শব্দ পেয়ে সঙ্গেই সঙ্গেই আসে পাশের থেকে লকজন ছুতে আসে, তাঁকে ভর্তি করা হয় রামপুরহাট হাসপাতলে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এবং তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয় বাবর শেখ এর দেহ। সভা-প্রতিসভা নিয়ে একাধিক বিতর্কে ইতিমধ্যেই বীরভূমের নাম উঠে এসেছে বারবার।
তৃণমূল কর্মীকে খুনে অভিযুক্ত বিজেপি। তারমধ্যে উপ-প্রধানের ভাইয়ের খুনের ঘটনায় ফের উত্তপ্ত বীরভূম। অনুব্রতর অভিযোগ তৃণমূলের সঙ্গে যোগাযোগের কারণেই এই খুনের ঘটনা ঘটেছে। এবং এর জন্য তিনি বিজেপি আশ্রিত দুষ্কৃতিদের দিকে আঙুল তুলেছেন। ভোটের আগে এই ঘটনা বিজেপিকে অস্বস্তিতে রাখবে বলে মনে করছেন অনেকে।



