নজরবন্দি ব্যুরোঃ পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আগামী ৪ ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুরের কেশপুরে সভা রয়েছে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু তার আগে বিধায়ক জুন মালিয়ার ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিতে দেখা গেল শাসক দলের দুই নেতাদের। অভিষেকের সফরের আগে জুনকে নিয়ে বিবাদ দলকে নতুন সমস্যায় ফেলে দেবে না তো? উঠছে প্রশ্ন।
আরও পড়ুনঃ BCCI এর নতুন চুক্তি, বাদ পড়তে পারেন দেশের প্রাক্তন অধিনায়ক
জুনের বিরুদ্ধে দলের কাউন্সিল বিশ্বনাথ পাণ্ডবের অভিযোগ, সংগঠনের কোনও কাজ করেন না জুন। বরং নিজের পছন্দের লোকদের নিয়ে কিছু একটা করে নেন। জুন সংগঠনের মধ্যে বিভাজন করছেন। এতে দলের ভালো হবে না বলেও মনে করছেন তিনি। আবার জুনের বিরুদ্ধে অপর এক কাউন্সিলর মোজাম্মেল হোসেনের অভিযোগ, তাঁকে খবর না দিয়ে তাঁর ওয়ার্ডে উপস্থিত হন জুন। তাঁর ওয়ার্ডে গিয়ে নির্দলের হয়ে যিনি প্রার্থী হয়েছিলেন তাঁর সঙ্গে কথা বলেছেন।

বিধায়কের এই ধরনের কার্যকলাপে মোটেই দলের নেতারা সন্তুষ্ট নন। সেটা স্পষ্ট হচ্ছে। সেকারণেই কি শীর্ষ নেতাদের উদ্দেশ্যে বার্তা পৌঁছে দিতে এখন প্রকাশ্যে বিধায়কের সম্পর্কে মুখ খুলছেন? যদিও অভিষেকের সভার আগে এই বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে চাইছে না জেলা তৃণমূল নেতৃত্ব। সভার পরেই আলোচনা হবে। জানাচ্ছেন তাঁরা।
অভিষেকের সফরের আগে জুনকে নিয়ে বিবাদ, কী পদক্ষেপ নেবে তৃণমূল?

অন্যদিকে প্রশ্ন, এর আগে জুন মালিয়া সহ একাধিক বিধায়ক ও সাংসদদের সম্পর্কে মন্তব্য করে বিপাকে পড়েছিলেন রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। সেবার কড়া হাতে পদক্ষেপ নিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। ক্ষমা চাইতে বলেছিলেন মন্ত্রীকেই। এখন কী বিধায়কের বিরুদ্ধে কাউন্সিলররা মুখ খুলতে এবার পদক্ষেপ নেবেন অভিষেক? উঠছে প্রশ্ন।



