Partha-Arpita: জেলের ওয়ার্ডে থাকা খুবই কষ্টকর, শরীর ভালো নেই, আদালতে জানালেন পার্থ-অর্পিতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি মামলায় ফের পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়কে জেল হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত। আগামী ৭ ফেব্রুয়ারি অবধি জেল হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের কাছে পার্থ জানিয়েছেন শরীর ভালো নেই। অন্যদিকে, একই কথা জানিয়েছেন অর্পিতাও। তাঁর কথায়, জেলের ওয়ার্ডে থাকা খুবই কষ্টকর।

আরও পড়ুনঃ টেবিলে বন্দুক রেখে শুভেন্দুর বিরুদ্ধে বিবৃতি আদায়ের চেষ্টা, প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে বিস্ফোরক রাম পাণ্ডা

এদিন ভার্চুয়াল শুনানিতে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়। পার্থ ও অর্পিতার কাছে নিজেদের বক্তব্য জানার চেষ্টা করেন বিচারক। পার্থর কথায়, জেলে পর্যাপ্ত চিকিৎসা হচ্ছে না। একইসঙ্গে অর্পিতাও জানান, তাঁর শরীর ভালো যাচ্ছে না। বিষয়টি জেল কর্তৃপক্ষকে জানিয়েছেন কি না, জানতে চাওয়া হয়েছে। অর্পিতা উত্তরে বলেন,  জেল কর্তৃপক্ষের তরফে ব্যবস্থা নিলেও সেখানে প্রয়োজনীয় ওষুধ পাওয়া যাচ্ছে না। এরপরেই অর্পিতা দাবি করেন, জেলের যে ওয়ার্ডে থাকতে দেওয়া হয়েছে, সেখানে থাকা কষ্টকর।

জেলের ওয়ার্ডে থাকা খুবই কষ্টকর, শরীর ভালো নেই, পার্থ-অর্পিতার বক্তব্য ঘিরে চাঞ্চল্য 

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় গত ২৩ জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা। সেবার পার্থ ঘনিষ্ঠ অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে বিপুল অঙ্কের নগদ টাকা সহ সোনার গয়না এবং বিপুল অঙ্কের সম্পত্তি উদ্ধার হয়। তারপর থেকেই পার্থকে দুর্নীতির মাস্টারমাইন্ড বলে প্রমাণিত করার চেষ্টা করছে তদন্তকারী সংস্থা। তাঁর বিরুদ্ধে একাধিক তথ্য ইতিমধ্যেই হাতে এসেছে।

জেলের ওয়ার্ডে থাকা খুবই কষ্টকর, শরীর ভালো নেই, পার্থ-অর্পিতার বক্তব্য ঘিরে চাঞ্চল্য 

জেলের ওয়ার্ডে থাকা খুবই কষ্টকর, শরীর ভালো নেই, পার্থ-অর্পিতার বক্তব্য ঘিরে চাঞ্চল্য 

টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি দেওয়ার অভিযোগে পার্থ সহ স্কুল সার্ভিস কমিশনের অন্যান্য অভিযুক্তরা এখনও অবধি জেল হেফাজতে রয়েছেন। আগামী দিনে এই তালিকা আরও বড় হতে পারে। এমনটাই জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন