টেবিলে বন্দুক রেখে শুভেন্দুর বিরুদ্ধে বিবৃতি আদায়ের চেষ্টা, প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে বিস্ফোরক রাম পাণ্ডা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টেবিলে বন্দুক রেখে শুভেন্দুর বিরুদ্ধে বিবৃতি আদায়ের চেষ্টা। শুভেন্দু অধিকারীর টাকা কোথায় আছে জানতে চাওয়া হয়েছিল। বলতে না পারায় নতুন করে আরও ২০টি মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। এমনটাই অভিযোগ করছেন কাঁথি পুরসভার ঠিকাদার রাম পাণ্ডা। তাঁর অভিযোগ, যে কারণে তাঁকে গ্রেফতার  করা হয়েছিল, সেকারণে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। শুধুমাত্র শুভেন্দু অধিকারী টাকা কোথায় রেখেছে? সে সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ Manik Bhattacharya: আত্মসমর্পণ করল মানিকের পরিবার, হেফাজতে নেবে ইডি?

কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে শর্তসাপেক্ষে মুক্তি পেয়েছেন কাঁথি পুরসভার ঠিকাদার রাম পাণ্ডা। এরপরেই বিস্ফোরক অভিযোগ তুলেছেন তিনি। তাঁর অভিযোগ, ৩০ ডিসেম্বর তমলুক আদালতে নিয়ে যাওয়ার কথা বলে আমাকে নন্দকুমারের একটি ঘুপচি ঘরের মধ্যে নিয়ে যাওয়া হয়। তদন্তকারী অফিসার রাবণ হেমব্রম বলেন, নবান্ন থেকে বড় বড় অফিসার এসেছেন। ঠিকঠাক উত্তর দেবেন। তারপর ৩ জন আমাকে জেরা করার জন্য আসেন। টেবিলে রিভলবার রেখে আমাকে চাপে ফেলার চেষ্টা করা হয়।

টেবিলে বন্দুক রেখে শুভেন্দুর বিরুদ্ধে বিবৃতি আদায়ের চেষ্টা, তোলপাড় রাজ্য রাজনীতি
টেবিলে বন্দুক রেখে শুভেন্দুর বিরুদ্ধে বিবৃতি আদায়ের চেষ্টা, তোলপাড় রাজ্য রাজনীতি

এরপরেই বিস্ফোরক অভিযোগ তুলে ওই ব্যক্তি দাবি করেছেন, শুভেন্দুর টাকা কোথায় বল, নইলে ৮৭ টি মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে। রাজ্যের সব থানার গারদ থেকে ঘুরিয়ে আনা হবে। জেলে পচিয়ে মারা হবে। আমি কিছু না বলতে চাইলে বয়ান লিখে সই করতে বলা হয়। দুপুর ১২ টা থেকে সন্ধে ৭ টা পর্যন্ত চলে মানসিক অত্যাচার। দুপুরে জামাই আদর করে চিংড়ি সহ নানা পদে পাত সাজিয়ে ভাত খেতে দেওয়া হয়েছিল। কিন্তু খেতে রাজি হইনি। এরপরে জল অবধি খেতে দেওয়া হয়নি বলে অভিযোগ ঐ ব্যক্তির।

Capture 1

উল্লেখ্য, কাঁথি পুরসভার রাঙামাটি দুর্নীতি মামলায় ১৬ দিন ধরে জেল খাটার অভিযোগ উঠেছে। ২৭ ডিসেম্বর ভুয়ো শংসাপত্র দিয়ে কাঁথি পুরসভায় ঠাকাদারি করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল রাম পাণ্ডাকে। চলতি সপ্তাহেই কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে জামিন পেয়েছেন তিনি। বৃহস্পতিবার জেল থেকে ছাড়া পেয়েছেন। এরপরেই বিস্ফোরক অভিযোগ তুলেছেন ওই ব্যক্তি। যা রাজ্য রাজণিতিতে এখন চর্চার বিষয়।

টেবিলে বন্দুক রেখে শুভেন্দুর বিরুদ্ধে বিবৃতি আদায়ের চেষ্টা, তোলপাড় রাজ্য রাজনীতি

টেবিলে বন্দুক রেখে শুভেন্দুর বিরুদ্ধে বিবৃতি আদায়ের চেষ্টা, তোলপাড় রাজ্য রাজনীতি
টেবিলে বন্দুক রেখে শুভেন্দুর বিরুদ্ধে বিবৃতি আদায়ের চেষ্টা, তোলপাড় রাজ্য রাজনীতি

আদালত থেকে মুক্তি পেয়ে রাম পাণ্ডার মন্তব্য, শুধুমাত্র শুভেন্দু অধিকারী এবং সৌমেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হওয়ার কারণে আমাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে। আদালতের রায়কে আমি স্বাগত জানাই। পুরসভার এক ইঞ্জিনিয়ারের স্ত্রীকে ভয় দেখিয়ে আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করানো হয়েছে। ওই মহিলাও জবানবন্দি দিয়েছেন। কেন্দ্রীয় বাহিনীর মোড়কে রয়েছে ওঁর বাড়ি। আদালতের রায়ে আমি খুশি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর