নজরবন্দি ব্যুরোঃ বলিপাড়ার অন্যতম ‘জনপ্রিয়’, ‘হট’ অ্যান্ড ‘সেক্সি’ অভিনেত্রী হলেন মালাইকা। বেশ কিছুদিন আগে অর্জুন আর তাঁর যৌনজীবন নিয়ে কারণ জোহারের সঙ্গে ‘মুভিং ইন উইথ মালাইকা’ শো-তে জনসমক্ষে খুল্লামখুল্লা আলোচনা করতে দেখা গিয়েছিল। সেখানে তিনি বলেছিলেন, ‘যৌনজীবনে নতুন নতুন ধরন নিয়ে পরীক্ষা করতে ভালবাসি আমি, তাই একদিন অর্জুনকে হাতকড়া পরিয়ে নার্স সেজেছিলাম।’
আরও পড়ুনঃ অরিজিতের অনুষ্ঠান বাতিল নিয়ে ডাহা মিথ্যে বলছে বিজেপি, মন্তব্য কুণালের

মালাইকা আরোরার এই টক শো-তে অতিথি পরিচালক-প্রযোজক করণ জোহর পৌঁছে গিয়েছিলেন একেবারে দুই তারকার শোয়ার ঘরে। এবার সেখান থেকে বেরিয়ে দর্শকমহলে বছরের সেরা বোল্ড লুকে ধরা দিলেন এই হট অভিনেত্রী।

এদিকে মালাইকা মানেই উষ্ণতা। বয়স যত বাড়ছে রূপ লাবণ্য যেন বেড়েই চলেছে তাঁর। শরীরে নেই কোনো অতিরিক্ত মেদ। নেই কোনো বর্ধ্যকের বলিরেখা। টানটান ত্বক, স্টাইলিশ লুকে সবসময় বাজিমাৎ করেন এই সুন্দরী বোল্ড অভিনেত্রী তথা মডেল মালাইকা।

সোশ্যাল মিডিয়ায় তিনি যথেষ্ট সক্রিয়। মাঝে মধ্যেই নিজের শরীর চর্চার ছবি ও ভিডিও পোস্ট করেন। শুধু শরীর চর্চার নয়, নিজের বোল্ড লুকের স্টাইলিশ ছবিও পোস্ট করেন তিনি। সেভাবে সিনেমায় অভিনয় না করলেও বলিউডের বহু অভিনেত্রীকে টেক্কা দিতে পারেন তিনি। সেইজন্যেই পেজ থ্রি’র পাতায় চর্চা মানেই মালাইকা তো থাকবেন।

এদিকে গুঞ্জন উঠেছে খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন মালাইকা অর্জুন কাপুর। খবরটা কতটা সত্যি জানা সম্ভব না হলেও হাঁটুর বয়সী অভিনেতার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি তা বলার বাকি নেই। সেই সঙ্গে ভক্তদের শেয়ার করছেন তাঁদের গোপন সম্পর্কের কথাও।

বিকিনি পরে উন্মুক্ত পিঠ বেয়ে গড়িয়ে পড়ছে জল, পিঠে ঝুলছে একটা সরু অন্তর্বাসের ফিতে। ভেজা চুল, উন্নত নিতম্বে কালো অন্তর্বাস। ছবিতেই মালাইকা যতটা পারদ বাড়িয়েছেন তাতে করে পুরুষ হৃদয়ের ঘুম উড়তে বাধ্য।

অর্জুনের জন্যে নার্স সাজতেন মালাইকা, যৌনজীবনের পর এবার বিকিনির বোল্ড লুকে অভিনেত্রী

কিন্তু মালাইকা করণকে আশ্বস্ত করেন, তিনি যদি বিয়ে করেন করণ অবশ্যই আমন্ত্রণ পাবেন। কেবল তা-ই নয়, করণ নিজে হাতে বিয়ে দেবেন। এই আশ্বাসের পর করণের প্রশ্ন, ‘তুমি অর্জুনকেই বিয়ে করবে তো?’ মালাইকার উত্তরে প্রেমের ছোঁয়া, ‘অর্জুনই সেই মানুষটা।’



