নজরবন্দি ব্যুরোঃ সরকারি একগুচ্ছ কর্মসূচি নিয়ে আগামী ৩০ শে ডিসেম্বর রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বছর শেষে প্রধানমন্ত্রীর এই বঙ্গ সফর নিয়ে বাংলার গেরুয়া শিবিরের ছিল সাজোসাজো রব। কারণ গেরুয়া শিবিরের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুরোধ করা হয়েছিল একটি জনসভা করার।
আরও পড়ুনঃ এবার অপেক্ষা শুধু লকডাউনের, ২৪ ঘণ্টায় হু হু করে বাড়ছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা

আর সেই জনসভাটি স্থান বাছা হয়েছিল হাওড়ার ডুমুরজলা ময়দানে। বঙ্গ বিজেপি চেয়েছিল পঞ্চায়েত ভোটের আগে পিছিয়েপড়া গেরুয়া শিবির কে প্রধানমন্ত্রীর সভা দিয়ে পঞ্চায়েত ভোটে ঢাকে কাঠি পড়াতে। কিন্তু বাধ সাধলো করোনা। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বিজেপির জনসভা অনুরোধ খারিজ করে দেওয়া হয়েছে।

জানানো হয়েছে করোনা আবহে প্রধানমন্ত্রীর জনসভা করবার পক্ষপাতী নয়। আর এই কারনেই কিছুটা হলেও হতাশ বঙ্গ বিজেপি। উল্লেখ্য, গত সপ্তাহে প্রধানমন্ত্রীর বঙ্গ সফর নিয়ে বিস্তারিত জানানো হয়েছিল। জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক এছাড়াও রেলের একাধিক প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী এই সফরে এসে।
করোনার কারণে বঙ্গে জনসভা করবেন না প্রধানমন্ত্রী, হতাশ বাংলার বিজেপি নেতৃত্ব

প্রধানমন্ত্রী এই সভার না করা নিয়ে বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘ময়দানে প্রধানমন্ত্রীকে দিয়ে সভা করার পরিকল্পনা নেওয়া হয়েছিল কিন্তু করোনার কারণে সভা করবেন না প্রধানমন্ত্রী’। তবে বঙ্গ বিজেপি-র এক প্রতিনিধি দলের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।



