Lockdown News: এবার অপেক্ষা শুধু লকডাউনের, ২৪ ঘণ্টায় হু হু করে বাড়ছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কোভিডে সংক্রমণের যে পরিসংখ্যান নিয়ে উদ্বেগ ছড়াচ্ছে, সেই পরিসংখ্যান আদৌ ঠিক নয় বলে যে দাবি করছে চিনের। এদিকে দেশে নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ল। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২০১ জন। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন জানাচ্ছে, গতকালের তুলনায় বেশ কিছুটা বেড়েছে সংক্রমণের সংখ্যা।

আরও পড়ুনঃ চলতি বছরে বিদায় শীত, নিম্নচাপের জেরে বড়দিন ঢাকবে কালো মেঘে

গতকাল এই পরিসংখ্যান ছিল ১৬৩। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ হাজার ৩৯৭ জন। যা মোট আক্রান্তের সংখ্যা ০.০১ শতাংশ। বর্তমানে দেশে সুস্থতার পরিসংখ্যান ৯৮.৮ শতাংশ। যা কিছুটা হলেও আশা জাগাচ্ছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৮৩ জন। এই মুহূর্তে দেশে দৈনিক পজিটিভিটি রেট ০.১৫ শতাংশ। সাপ্তাহিক পজিটিভিটি রেট ০.১৪ শতাংশ।

এবার অপেক্ষা শুধু লকডাউনের, ২৪ ঘণ্টায় হু হু করে বাড়ছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা
এবার অপেক্ষা শুধু লকডাউনের, ২৪ ঘণ্টায় হু হু করে বাড়ছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা

বর্ষশেষে উৎসবের মরশুমে করোনার নতুন সাব ভ্যারিয়্যান্ট BF.7-এর বাড়বাড়ন্ত দেখা যাবে? সমস্ত রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেছিলেন। সেখানে করোনা পরিস্থিতি সামাল দিতে রাজ্যগুলিকে অ্যালার্ট থাকতে বলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। পাশাপাশি করোনা মোকাবিলায় টেস্ট-ট্র্যাক-ট্রিট-ভ্যাকসিন নীতি নিয়ে চলতে বলা হয়েছে রাজ্যগুলিকে। উৎসবের মরশুমে করোনার ঢেউ রুখতে মাস্ক পরা, দূরত্ব বিধি বজায় রাখার মতো বিষয়গুলিতে রাজ্যগুলিকে গুরুত্ব দিতে বলা হয়েছে। করোনা পরিস্থিতি সামালে পর্যাপ্ত চিকৎসা পরিকাঠামো রাখার বিষয়েও গুরুত্ব দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।

করোনা মোকাবিলায় এবার হাসপাতালে ড্রাই রান করার উপরে জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রতিটি রাজ্যের হাসপাতালগুলিতে কী পরিস্থিতিতে রয়েছে, করোনা চিকিৎসার ওষুধ-অক্সিজেনের যোগান কেমন রয়েছে তা দেখতে বলা হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের পরিস্থিতি সামালে বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন কিনা তাও দেখতে বলেছে কেন্দ্র।

এবার অপেক্ষা শুধু লকডাউনের, ২৪ ঘণ্টায় হু হু করে বাড়ছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা

এবার অপেক্ষা শুধু লকডাউনের, ২৪ ঘণ্টায় হু হু করে বাড়ছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা
এবার অপেক্ষা শুধু লকডাউনের, ২৪ ঘণ্টায় হু হু করে বাড়ছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা

রাজ্যগুলিকে প্রস্তুতি যাচাই করতে হাসপাতালে ড্রাই রান চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। আগামী ২৭ ডিসেম্বর মঙ্গলবার দেশজুড়ে বিভিন্ন হাসপাতালে করেনায় এমার্জেন্সি পরিস্থিতি সামাল দিতে মক ড্রিল বা মহড়া করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। এদিকে চিন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং হংকং থেকে আসা যাত্রীদের বিমানবন্দরে কোভিড টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত