Srijit-Mithila: সৃজিতকে ছাড়া বাড়ি ভাল লাগে না, বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিলেন মিথিলা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নভেম্বরেই শোনা যাচ্ছিল সৃজিত- মিথিলার  সম্পর্কের ভাঙান ধরছে। এর পিছনে ছিল দুজনের একটা পোস্ট। যা দুই তারকা একইদিনে করেছিলেন। আর দুজনের পোস্টেই ছিল বিষাদের সুর। কিন্তু সেই গুঞ্জনে এবার জল ঢাললেন খোদ সৃজিত পত্নী মিথিলা। জানালেন, বিচ্ছেদের কথায় কান দেওয়ার সময় নেই তাঁর।

আরও পড়ুন: আরও সাসপেন্স নিয়ে আসছে দৃশ্যম ৩, জানলেন পরিচালক

তাঁর কথায়, ‘যখন আমি কলকাতা আসি, সৃজিতকে ছাড়া বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগে। সুতরাং এই সব কথায় কান দেওয়ার আমার কোনও সময়ই নেই।’ একই দিনে একটি ছবি পোস্ট করেন সৃজিত। যে ছবিতে সৃজিত কোনও এক সমুদ্র সৈকতে ডালপালাহীন এক গাছে হাত দিয়ে দাঁড়িয়ে একমনে ঢেউ দেখছেন। ক্যাপসনে জোন বায়েজের লেখা ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা গানের লাইন কোট করে লিখেছিলেন, ‘দেয়ার ইজ় নো নিড ফর অ্যাঙ্গার, দেয়ার ইজ় নো নিড ফর ব্লেম।’

সৃজিতকে ছাড়া বাড়ি ভাল লাগে না, বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিলেন মিথিলা
সৃজিতকে ছাড়া বাড়ি ভাল লাগে না, বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিলেন মিথিলা

এই পোস্ট দেখে অনেকেই আন্দাজ করেছিলেন ভাঙতে চলেছে সৃজিত মিথিলার তিন বছরের সংসার। তৈরি হয়েছিল নানা রকমের প্রশ্ন। যদিও এসব প্রশ্ন একেবারেই নাকচ করে সৃজিত পত্নী মিথিলা জানিয়েছেন, ‘আমার মনে হয়েছিল ফোটোশ্যুটের ওই ছবির সঙ্গে ওই গানটাই ভাল যাবে। আর সৃজিত যেটা দিয়েছে বব ডিলানের এই গানটা তো আমাদের দুজনেরই প্রিয়।’

সৃজিতকে ছাড়া বাড়ি ভাল লাগে না, বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিলেন মিথিলা

srijit 3 1এর আগেও এই নিয়ে কথা বলেছেন মিথিলা। জানিয়েছেন তাঁদের দুজনের করা পোস্ট থেকে যে এরকম কিছু রটে যেতে পারে তা তিনি স্বপ্নেও ভাবেননি। এমনকী বিষয়টাকে ‘অনৈতিক’ও বলেছিলেন।  উল্লেখ্য, ২০১৯ সালে একসাথে ঘর বেঁধে ছিলেন সৃজিত- মিথিলা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন