Odisha Train Accident: ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মৃত ২

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সোমবার সকালেই ওড়িশায় জাজপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। সকাল ৬টা ৪৪ মিনিটে জাজপুরের কোরেই স্টেশনে একটি মালগাড়ি ৮টি বগি লাইনচ্যুত হয়। সেই সময় স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন যাত্রীরা। এমন ভয়াবহ ঘটনা যে ঘটতে চলেছে তা টের পাননি কেউ।

আরও পড়ুন: অখিলের বিরুদ্ধে মুলতুবি প্রস্তাব, বিরাট পদক্ষেপ নিতে চলেছে বিজেপি

ভদ্রক থেকে কটকের দিকে যাওয়া মালগাড়িটি আচমকা লাইনচ্যুত হয়ে প্ল্যাটফর্মে হুড়মুড়িয়ে উঠে পড়ে। পিষে দেয় যাত্রীদের। তাঁদের মধ্যে ২ জনের মৃত্যু হয় মালগাড়ির ধাক্কায়।  এই দুর্ঘটনায় জখম হয়েছেন অনেকেই। তাঁদের মধ্যে কারও কারও অবস্থা আশঙ্কাজনক। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে প্রাথমিক তদন্তে। এই ঘটনায় ইস্ট কোস্ট (East Coast) শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত।

ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মৃত ২
ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মৃত ২

ইতিমধ্যেই ইস্ট কোস্ট এবং ধৌলি এক্সপ্রেস বাতিলের কথা জানানো হয়েছে রেলের পক্ষ থেকে৷ বাতিল করা হতে পারে করমণ্ডল এক্সপ্রেসও ৷ এছাড়াও আপাতত বেশ কয়েকটি ট্রেন বাতিল কড়া হয়েছে। ফলে দক্ষিণ ভারতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। কতক্ষণে এই পরিস্থিতি স্বাভাবিক হবে তা এখন ও পর্যন্ত জানা যায়নি।

ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা,ব্যাহত পরিষেবা

accident 2তবে এবিষয়ে দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (CPRO) বিশ্বজিৎ সাউ জানিয়েছেন, ”মালগাড়ির ৮ টি বগি লাইনচ্যুত হয়েছে। কড়াই স্টেশনে ঘটনাটি ঘটেছে। স্টেশনে যাত্রীরা অপেক্ষা করছিলেন। তাঁদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে মালগাড়ির ধাক্কায়। ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম কাজ করছে। দক্ষিণ-পূর্ব রেলের ইস্ট কোস্ট শাখায় আপাতত ট্রেন চলাচল বন্ধ। বাতিল করা হয়েছে ইস্ট-কোস্ট, ধৌলি, করমণ্ডল এক্সপ্রেসের মতো ট্রেন। এছাড়া বেলার দিকে আরও কয়েকটি ট্রেন বাতিল হতে পারে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন