সংসার পাতলেই মিলবে ২৫ লক্ষ টাকা! কিন্তু কিভাবে আর কোথায়?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সংসার পাতলেই মিলবে ২৫ লক্ষ টাকা! দেখেই চোখ কপালে উঠছে না? আচ্ছা ভাবুন তো বিদেশে গিয়ে আপনি বসবাস করার জন্য যদি সেই দেশের প্রশাসন আপনাকে লক্ষ লক্ষ টাকা দেয়, তা হলে কেমন হয়? ভাবছেন তো কোন দেশের প্রশাসনের এত দরদ? সেখানখার আকর্ষণীয় অফারটির কথা শুনে আপনার সেখানেই থেকে যাওয়ার ইচ্ছে হতে পারে। কিন্তু কী এমন আছে সেখানে?

আরও পড়ুনঃ এবার লিভ-ইনের স্বাদ নিতে চলেছেন হৃতিক-সাবা, করছেন কোটি কোটি টাকা খরচ

বিদেশ সফরের ইচ্ছা থাকলে ইটালিতে ঢুঁ মেরে আসতেই পারেন। তবে সেখানকার আকর্ষণীয় অফারটির কথা শুনে আপনার সেখানেই থেকে যাওয়ার ইচ্ছে হতেই পারে। হবে না-ই বা কেন? ইটালির একেবারে দক্ষিণ প্রান্তে উপস্থিত প্রেসিস নামক শহরে বাড়ি কিনে তিন বছরের বেশি থাকলেই প্রশাসনর পক্ষ থেকে পেয়ে যাবেন প্রায় ৩০,০০০ ইউরো! ভারতীয় মুদ্রায় প্রায় ২৫ লক্ষ টাকা।

সংসার পাতলেই মিলবে ২৫ লক্ষ টাকা! কিন্তু কিভাবে আর কোথায়?
সংসার পাতলেই মিলবে ২৫ লক্ষ টাকা! কিন্তু কিভাবে আর কোথায়?

এই আকর্ষণীয় সুযোগটি দিলে সেই শহরের জনসংখ্যা কমে যাওয়ার আশঙ্কা রোধ করা সম্ভব হবে, এমনটাই আশা সেখানকার প্রশাসনের। তবে শর্ত হল, সেই শহরে যাঁরা বাড়ি কিনবেন, তাঁদের বয়স ৪০ বছরের বেশি হওয়া যাবে না। আর অর্থনীতিকে চাঙ্গা করার জন্য শহরে একটি নতুন ব্যবসা শুরু করতে হবে। এ ছাড়া, যেই বাড়িটি কিনবেন, তা যেন ১৯৯১ সালের আগে তৈরি হতে হবে।

সংসার পাতলেই মিলবে ২৫ লক্ষ টাকা! কিন্তু কিভাবে আর কোথায়?
সংসার পাতলেই মিলবে ২৫ লক্ষ টাকা! কিন্তু কিভাবে আর কোথায়?

প্রসাশনের পক্ষ থেকে টাকাটা দু’ভাগে দেওয়া হবে। প্রথম ভাগটা দেওয়া হবে বাড়ি কেনার সময়ে আর শেষ ভাগটা দেওয়া হবে বাড়়িতে যদি কোনও মেরামতির কাজের প্রয়োজন হয়, সেই সময়ে। ২০১৯ সালে প্রেসিস ও অ্যাকোয়ারিকা নামে দুই শহর একসঙ্গে যোগ করা হয়। শহরগুলির আর্থিক পরিস্থিতির উন্নতির জন্যই করা হয় এই পরিকল্পনা। দুই শহরের মোট জনসংখ্যা মাত্র ৯০০০।

সংসার পাতলেই মিলবে ২৫ লক্ষ টাকা! কিন্তু কিভাবে আর কোথায়?

সংসার পাতলেই মিলবে ২৫ লক্ষ টাকা! কিন্তু কিভাবে আর কোথায়?

শুধু এটাই নয়, এই শহরে বসতি স্থাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে আরও বেশ কিছু ‘অফার’। নতুন ব্যবসা শুরু করলে করের উপর বিশেষ ছাড়, সন্তানের জন্ম দিলে বিশেষ বোনাসেরও ব্যবস্থা রয়েছে সেখানে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন