আজ বোলপুরে অমিত শাহের পালটা রোড শো মমতার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজ বোলপুরে অমিত শাহের পালটা রোড শো করতে চলেছেন মুখ্যমন্ত্রী। গতকাল বোলপুরের গীতাঞ্জলী ভবনে প্রশাসনিক বৈঠকের পর আজ, মঙ্গলবার বোলপুরের লজ মোড় থেকে জামবুনি পর্যন্ত রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই দিনে নন্দীগ্রামে সভা করবেন শুভেন্দু অধিকারী। বোলপুরে তৃণমূলের রোড শোতে থাকছে দুটি ট্যাবলো। রোড শো শেষে জামবুনিতে সভা করবেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: প্রকাশ্য রাস্তায় ব্যক্তিকে পিটিয়ে খুন করল দুষ্কৃতীরা, তবুও বাঁচাতে এলেন না কেউ, চাঞ্চল্য যোগী রাজ্যে

আদিবাসী,মতুয়া, ব্রাহ্মণ ,কীর্তণীয়া এরা সকলেই এই রোড শো-তে অংশ নেবেন বলে সূত্রের খবরে জানা গেছে। দুপুর ১টার মধ্যে বোলপুরের লজ মোড়ে মুখ্যমন্ত্রীর পৌঁছনোর কথা রয়েছে। অনুব্রত মন্ডলের দাবি, প্রায় ২ লাখ লোক হবে এই সভায়। রাজ্য-রাজনীতির চাপানোতরের মধ্যে সত্যিই কি অনুব্রতর এই প্রতিশ্রুতি সত্যি হবে নাকি শুধুই তা কথার কথা, সেটাই এখন দেখার। অন্যদিকে বিধায়ক পদে ইস্তফা দেওয়ার পর আজ প্রথম নন্দীগ্রামে যাচ্ছেন শুভেন্দু অধিকারী।

অরাজনৈতিক মিছিল শেষে হনুমান মন্দিরে পুজো দেবেন তিনি। টেঙ্গুয়া মোড় থেকে শুভেন্দুর মিছিল শুরু হবে। এদিকে বোলপুরে মমতার রোড শো-এর জন্য অন্য জেলা থেকে লোক আনার হুমকি দেওয়া হচ্ছে। ভিডিও বার্তায় এমনই অভিযোগ করলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক ও প্রাক্তন সাংসদ অনুপম হাজরা।

আজ বোলপুরে অমিত শাহের পালটা রোড শো মমতার, তাঁর অভিযোগ, কেতুগ্রাম, আউসগ্রাম সহ জেলার বাইরে থেকে লোক এনে মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শোয়ে হাজির করার জন্য হুমকি দিচ্ছেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি, শুধুমাত্র বোলপুর মহকুমার বাসিন্দারাই মুখ্যমন্ত্রীর রোড শো-তে অংশ নেবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন