নজরবন্দি ব্যুরো: প্রকাশ্য রাস্তায় ব্যক্তিকে পিটিয়ে খুন করল দুষ্কৃতীরা, ফের এক ব্যক্তিকে পিটিয়ে খুন করার ঘটনা ঘটল উত্তরপ্রদেশে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাছে, রাস্তায় ফেলে এক ব্যক্তিকে মারা হচ্ছে। দু’জন মিলে লাঠি দিয়ে বেধড়ক মারধর করছে। সেই ঘটনার ভিডিও করা হচ্ছে মোবাইল। যদিও ব্যস্ত রাস্তা দিয়ে চলে যাচ্ছে একের পর এক গাড়ি, মোটরবাইক।
আরও পড়ুন: খুন না আত্মহত্যা! রেল লাইনে ধারে মিলল কুমারস্বামীর ঘনিষ্ঠর দেহ, শুরু রাজনৈতিক চাপানউতোর
সকলেই দেখছেন, মারের তীব্রতায় রক্তে ভেসে যাচ্ছে আক্রান্তের শরীর। তাঁকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। তবু তাঁকে উদ্ধার করতে কেউ এগিয়ে এলেন না। জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম অজয়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে যোগী রাজ্যের গাজিয়াবাদের লোনি এলাকায়। সোমবার সকালে রাস্তায়, প্রকাশ্য দিবালোকে তাঁকে পিটিয়ে খুন করে দুষ্কৃতীরা। কেউ আক্রমণকারীদের আটকাতে আসেনি বা তাঁকে হাসপাতালে নিয়ে যেতে আসেনি। সাধারণ মানুষের মধ্যে অন্যের প্রতি সামান্যতম সহানুভূতির যে অভাব, তা চোখে আঙুল দিয়ে দেখিযেছে এই ভিডিও।
প্রকাশ্য রাস্তায় ব্যক্তিকে পিটিয়ে খুন করল দুষ্কৃতীরা, কয়েকদিন আগেই আক্রান্ত অজয়ের দাদা সঞ্জয় পুলিশের কাছে এই দুই দুষ্কৃতীর বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেছিলেন। মূলত একটি ফুলের দোকান নিয়ে এদের মধ্যে ঝামেলা চলছিল অনেকদিন ধরে। সেটাই বড়সড় আকার নেয় সোমবার। ঘটনার পর থেকে প্রবল নিন্দার মুখে পড়েছে স্থানীয় পুলিশ। নতুন করে দুষ্কৃতীদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন আক্রান্তের দাদা। ইতিমধ্যেই পুলিশ দু’জনকেই গ্রেফতার করে তদন্ত শুরু করেছে।







