Zee Bangla New Serial: স্বর্ণেন্দুর হাত ধরেই পর্দায় শ্রুতির ‘রাঙা বৌ’, কোন ধারাবাহিকের বাজল ছুটির ঘণ্টা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ‘পথ যদি না শেষ হয়’ কিন্তু পথ শুরু যখন হয়েছে তখন শেষও রয়েছে। ধারাবাহিকের আসা যাওয়া লেগেই রয়েছে টেলিভিশনে। সম্প্রতি পুরানো ধারাবাহিক গুলিকে সরিয়ে, নতুন ছন্দে সাজানো চলছে জি বাংলায়। টি আর পির শীর্ষে থাকা সিরিয়াল গুলিও তলানিতে ঠেকেছে। ফলে নবাগতদের ওপর বেশি ভরসা করছে চ্যানেল। এর মাঝেই জি বাংলায় দেখানো হয়েছে ‘রাঙা বৌ’ ধারাবাহিকের প্রথম প্রোমো। যেখানে ফিরিয়ে আনা হয়েছে বহু চর্চিত ‘ত্রিনয়নী’র জুটিকে।

আরও পড়ুনঃ বাংলা ধারাবাহিকে চমক দিল ‘জগদ্ধাত্রী’, দ্বিতীয় স্থানে ‘অনুরাগের ছোঁয়া’

দীর্ঘদিন পর ধারাবাহিকের মুখ্য চরিত্রে ফিরছেন ‘ত্রিনয়নী’ খ্যাত শ্রুতি দাস। সঙ্গে রয়েছেন সদ্য শেষ হওয়া পিলু ধারাবাহিকের মুখ্য অভিনেতা গৌরব রায়চৌধুরী। এর আগেও ত্রিনয়নী ধারাবাহিকে জুটি বেঁধেছিলেন তারা। পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সংস্থা ‘ক্রেজি আইডিয়াজ মিডিয়া’র হাত ধরেই আসছে নতুন ধারাবাহিকটি। এই মুহূর্তে এই সংস্থার আরও একটি ধারাবাহিক সম্প্রচার হচ্ছে। তা হল ‘এই পথ যদি না শেষ হয়। ফলে নতুন জল্পনা তবে কী এবার ‘এই পথের’ যাত্রা বন্ধ হবে।

স্বর্ণেন্দুর হাত ধরেই পর্দায় শ্রুতির 'রাঙা বৌ', কোন ধারাবাহিকের বাজল ছুটির ঘণ্টা
স্বর্ণেন্দুর হাত ধরেই পর্দায় শ্রুতির ‘রাঙা বৌ’, কোন ধারাবাহিকের বাজল ছুটির ঘণ্টা

অনুমান ডিসেম্বরের মধ্যেই শেষ হবে ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়।’ শোনা যাচ্ছে আর কয়েক দিনের মধ্যেই শেষ হবে শুটিং। তবে এখনও পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষ কিংবা ধারাবাহিকের টিমের তরফে কিছুই জানা যায়নি। গত কয়েক মাসে পর পর শেষ হয়েছে বেশ কিছু ধারাবাহিক। সদ্য শেষ হল ‘পিলু’। তার পরেই শেষ হওয়ার কথা ‘লালকুঠি’।

স্বর্ণেন্দুর হাত ধরেই পর্দায় শ্রুতির ‘রাঙা বৌ’, কোন ধারাবাহিকের বাজল ছুটির ঘণ্টা

shruti swana

‘নিম ফুলের মধু’, ‘সোহাগ জল’  নামক দুই ধারাবাহিকে জি বাংলায় পদার্পন ঘটছে নতুন দুই জুটির। রুবেল দাস এবং পল্লবী শর্মার জুটি অন্য দিকে হানি বাফনা এবং শ্বেতা ভট্টাচার্যের জুটি। ইতিমধ্যেই সম্প্রচার শুরু হয়ে গিয়েছে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের। অন্য দিকে আসছে স্বস্তিকা দত্ত এবং শুভঙ্কর সাহার নতুন ধারাবাহিক। এখন  ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের পরিবর্তে দর্শক দেখবেন শ্রুতি-গৌরবের জুটিকে। তবে এই জুটি নতুন নয়। এর আগেও ত্রিনয়নী ধারাবাহিকে জুটি বেঁধেছিলেন তারা। দীর্ঘদিন কাজ পাচ্ছিলেন না শ্রুতি, অবশেষে প্রণয়ী স্বণেন্দুর হাত ধরেই আসছেন পর্দায়। এই নতুন জুটি এখন কার জায়গা নেয়, এখন সেটাই দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন