নজরবন্দি ব্যুরোঃ সদ্য সরকার বদল হয়েছে বিহারে। তারপরে উপনির্বাচন ক্ষমতাসীন আরজেডির জন্য এক কঠিন পরীক্ষার সমান ছিল। পাঁচ রাজ্যের উপনির্বাচনে ব্যাপক জয় বিজেপির, এর মধ্যেও আসন ধরে রাখল আরজেডি। যা বিহারের রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ মাদক বিরোধী মিছিলে নামলেন আমডাঙার বিধায়ক, পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য
উপনির্বাচনের ফলাফল অনুসারে হরিয়ানার আদমপুর আসনে প্রথমবার জয় পেয়েছে বিজেপি। বিহারের গোপালগঞ্জের পাশাপাশি উত্তর প্রদেশের গোলা গোকর্নাথ আসনও বিজেপি নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছে। ওড়িশার ধামনগরে বিজেডি প্রার্থীর চেয়ে এগিয়ে বিজেপি। একইসঙ্গে তেলেঙ্গানায় টিআরএসের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে গেরুয়া শিবির। অন্যদিকে, বিহারের মোকামা আসনে জয়লাভ করেছে আরজেডি। কংগ্রেস পেয়েছে দুটি আসন, উদ্ধভ ঠাকরের শিবসেনা পেয়েছে আন্ধেরির আসনটি।

চলতি বছরেই বিহারে বিজেপির সঙ্গে পুরাতন সম্পর্ক ছিন্ন করে সরকার গঠন করেছে নীতিশ কুমার এবং লালু প্রসাদ যাদবের দল। সম্প্রতি অস্ত্র মামলায় বিধায়ক পদ খারিজ হয়েছে বিধায়ক অনন্ত সিংয়ের। পরিবর্তে ওই আসনে প্রার্থী হয়েছেন স্ত্রী নীলম দেবী। সেই আসন নিজেদের দখলে রাখল আরজেডি।
অন্যদিকে, তেলেঙ্গানায় বিজেপির উত্থান যথেষ্ট চিন্তায় ফেলেছে শাসক দল তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতিকে। যদিও বিজেপি প্রার্থীকে ১০ হাজার ভোটে পরাজিত করেছে কেসিআরের দল। ওড়িশায় ধর্মনগর আসনটিতে বিজেডি এবং বিজেপির লড়াই এখনও সোয়ানে সোয়ানে।
উপনির্বাচনে ব্যাপক জয় বিজেপির, নজরে কাড়ছে তেলেঙ্গানাতেও

২০২৪ এর নির্বাচনের দিকে তাকিয়ে এই উপনির্বাচন কোনও ফ্যাক্টর নয় ঠিকই। কিন্তু একাধিক রাজ্যের উপনির্বাচনে বিজেপি অথবা বিরোধী শিবিরের জয় আগামী দিনে তাঁদের পক্ষেই পালে হাওয়া দিতে পারে। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।



