Rahul Dravid: তিন ম্যাচে সুপার ফ্লপ কেএল রাহুল, বিশেষ বার্তা দিলেন কোচ দ্রাবিড়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টানা তিন ম্যাচে সুপার ফ্লপ কেএল রাহুল। তবুও তাঁর ওপর আস্থা রাখছে ভারতীয় ক্রিকেট দলের কোচ রাহুল দ্রাবিড়। যেভাবে তাঁর ব্যাটিংয়ে ছন্দপতন হয়েছে, তাতে চিন্তা বাড়ছে। আগামীকাল বাংলাদেশের বিরুদ্ধে রাহুলের জায়গা আটুট থাকছে এমনটাই বার্তা দিলেন দ্রাবিড়।

আরও পড়ুনঃ Virat Koheli: হোটেল কাণ্ড বিরাটকে পদক্ষেপ নেবার কথা বলল BCCI

এদিন কেএল রাহুল প্রসঙ্গে দ্রাবিড় বলেন, রাহুল খুব ভাল ক্রিকেটার। ওর খেলার পরিসংখ্যান সে কথাই বলে। আমার মনে হয়, রাহুল খুব ভাল ব্যাট করছে। কিন্তু টি-টোয়েন্টিতে এই ধরনের ঘটনা হতেই পারে। টপ অর্ডারের ব্যাটসম্যানদের জন্য এই কাজ মোটেই সহজ নয়। প্রস্তুতি ম্যাচে প্যাট কামিন্স, মিচেল স্টার্কদের বিরুদ্ধে ও খুব ভাল ব্যাট করে ৬০ রান করেছিল। আশা করছি পরের ম্যাচে ওর ব্যাটে রান দেখতে পাবো।

তিন ম্যাচে সুপার ফ্লপ কেএল রাহুল, এখনও ভরসা রাখছে দল! 
তিন ম্যাচে সুপার ফ্লপ কেএল রাহুল, এখনও ভরসা রাখছে দল! 

একইসঙ্গে রাহুল দ্রাবিড় বলেন, দলে অএনেকি চোটে ভুগছেন। একাধিক কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাঁকে। আমার মনে হয় রোহিত শর্মা একজন এমন অধিনায়ক যিনি দলের খেলোয়াড়দের ওপর ভরসা রেখেছেন। আমরা বাইরে কী চলছে, সেটার ওপর নজর রাখছি না। মানুষের জীবনে চড়াই উতরাই থাকে। ক্রিকেটেও সেটাই হয়েছে।

তিন ম্যাচে সুপার ফ্লপ কেএল রাহুল, এখনও ভরসা রাখছে দল! 

তিন ম্যাচে সুপার ফ্লপ কেএল রাহুল, এখনও ভরসা রাখছে দল! 
তিন ম্যাচে সুপার ফ্লপ কেএল রাহুল, এখনও ভরসা রাখছে দল! 

একইসঙ্গে কেএল রাহুল প্রসঙ্গে তিনি বলেন, আমরা রাহুলের ক্ষমতা জানি। ওর খেলার ধরন অস্ট্রেলিয়ার পরিবেশের পক্ষে উপযুক্ত। রাহুল সাধারণত পিছনের পায়ে খেলতে ভালবাসে। ও যে ভাবে খেলছে তাতে আমরা খুশি। আমার সঙ্গে ওর অনেক কথা হয়েছে। কিন্তু সেগুলো তো এখানে বলা যাবে না। রাহুল জানে, ওর পিছনে দল রয়েছে। দলের সমর্থন ও সব সময় পাবে। আশা করছি আমরা সেই ফলাফল দেখতে পাবো।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন