Kangana: বলিউডে এবার ‘নটী বিনোদিনী’, অভিনয় করছেন কঙ্গনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাংলার কিংবদন্তি মঞ্চ অভিনেত্রী নটী বিনোদিনীকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র। গত মাসেই ‘নটী বিনোদিনী’র বায়োপিকের ঘোষণা করেছেন পরিচালক রামকমল মুখোপাধ্যায়। বিনোদিনী দাসীর চরিত্রে কলকাতার অভিনেত্রী রুক্মিণী মৈত্রর ফার্স্ট লুকও প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুনঃ মমতা নয়, সিঙ্গুরে আন্দোলন করেছিলেন বুদ্ধবাবু! মমতাকে তোপ সুজনের

তবে এর মাঝেই চমকে দেওয়ার মতো তথ্য জানালেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এবার তিনি হচ্ছেন বিনোদিনী দাসী। কারণ বাংলা থিয়েটারের কালজয়ী ব্যক্তিত্বকে নিয়ে সম্পূর্ণ ভিন্ন একটি বায়োপিক তৈরি হচ্ছে বলিউডে।

বলিউডে এবার ‘নটী বিনোদিনী’, অভিনয় করছেন কঙ্গনা

সেই ছবিতে নামভূমিকায় থাকছেন কঙ্গনা রানাওয়াত। হিন্দিতে ‘নটী বিনোদিনী’র বায়োপিক পরিচালনা করতে চলেছেন ‘মর্দানি’ পরিচালক প্রদীপ সরকার। কাহিনি লিখেছেন প্রকাশ কাপাডিয়া। আনুষ্ঠানিক বিবৃতিতে কঙ্গনা জানিয়েছেন,

বলিউডে এবার ‘নটী বিনোদিনী’, অভিনয় করছেন কঙ্গনা
বলিউডে এবার ‘নটী বিনোদিনী’, অভিনয় করছেন কঙ্গনা

বলিউডে এবার ‘নটী বিনোদিনী’, অভিনয় করছেন কঙ্গনা

বলিউডে এবার ‘নটী বিনোদিনী’, অভিনয় করছেন কঙ্গনা

‘আমি প্রদীপ সরকার জি-র বড় ভক্ত, এই সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। প্রকাশ কাপাডিয়া জি-র সঙ্গেও প্রথমবার কাজ করতে চলেছে, আমি খুব উত্তেজিত এই অসাধারণ একটা যাত্রার অংশ হতে পেরে’।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন