নজরবন্দি ব্যুরো: বাসুদেব বাউলকে হাতিয়ার করে তৃণমূলকে কটাক্ষ অনুপমের। আক্রমন-প্রতি আক্রমণে পিছিয়ে নেই কেউ। আর এই দলীয় চাপানউতোরে এই মুহূর্তে বাংলার রাজনীতিতে সর্বাধিক চর্চায় উঠে আসছে বীরভূমের বোলপুর। দীর্ঘ দিন থেকে বিশ্বভারতীর নানা বিষয়ে কেন্দ্রের হস্তক্ষেপ নিয়ে ক্ষোভ জমে থাকার পর গত তারিখে অমিত শাহ্ এর বোলপুর সভা উস্কে দিয়েছে একাধিক বিতর্ক। বঙ্গ সফরের দ্বিতীয় দিনে বোলপুরে সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব আমিত শাহ্। বোলপুরে গিয়ে মধ্যাহ্নভোজ সারেন বাসুদেব দাস বাউলের বাড়িতে। সারাদিন ধরে বিভিন্ন মাধ্যমে সেসব খাবার এবং আপ্যায়নের জন্য চর্চায় থাকার পর কাল মঙ্গলবার হঠাৎই সেই বাসুদেব দাস বাউলকে সাথে নিয়েই সাংবাদিক বৈঠক করেন অনুব্রত মন্ডল।
আরও পড়ুনঃ বিধি-নিষেধের তালিকা নিয়েই এবার “আনলক” পুরীর জগন্নাথ মন্দিরের দ্বার।
বৈঠকে অনুব্রত স্পষ্ট জানান বাসুদেব বাবুর মেয়ের পড়াশোনার খরচ ওঠাবে তৃণমূল কংগ্রেস। আর এই সাংবাদিক বৈঠকের পর বাদানুবাদ বেড়েছে আরো। অনুব্রত মণ্ডলের সাংবাদিক বৈঠকের পর বিজেপি নেতা অনুপম হাজরা কটাক্ষ করে ফেসবুকে পোস্ট করেন ” তৃণমূল সরকারের গত ১০ বছরে বাসুদেব বাউলের কথা মনে পড়েনি। ঠিক অমিত শাহ্ জীর মধ্যাহ্ন ভোজের পর মনে পড়লো। যাক আবার প্রমাণিত হলো, সমাজের হলো দরিদ্র মানুষের দুঃখ কষ্ট শনাক্তকরণে বিজেপি ই সবথেকে এগিয়ে।” তিনি আরো বলেছেন যদি এরকম মধ্যাহ্ন ভোজনের জন্য মানুষ সরকারি সাহায্য পায় তবে আরো অনেক এরমক মধ্যাহ্ন ভোজন এর আয়োজন করতে পারেন তিনি।
বাসুদেব বাউলকে হাতিয়ার করে তৃণমূলকে কটাক্ষ অনুপমের। তিনি আরো বলেছেন নিজের পোস্টে “২০২১ এর পর এই বাসুদেব বাউলই (আমি বোলপুর ছাড়তেই) ‘ তৃণমুলের বাড়ি থেকে সপরিবারে তুলে নিয়ে যাওয়ার কাহিনি শোনাবেন।” এদিকে সম্পূর্ণ উল্টো কথা বলছেন বোলপুরের নেতা অনুব্রত মন্ডল। এদিন তিনি নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জানান “অমিত শাহ্ এসেছিলেন,ওর বাড়িতে খাওয়া দাওয়া করেছেন। কিন্তু ও নিজের কথা কিছু বলতে পারেননি। ওরা নাটক করতে এসেছিল। নাটক করে চলেগেছে।” তিনি আরো জানিয়েছেন যে বাউল নিজেই তৃণমুলের শিক্ষা সেলের সাথে যোগাযোগ করেছিলেন , দেড় লাখ টাকা দিয়ে ডি. এড করানো সম্ভব নয় তার পক্ষে। অনুব্রত জানিয়েছেন “প্রলয় ব্যানার্জীকে বলেছি ওর মেয়েকে ডি. এড টা করিয়ে দিতে।” বাকি কে কি বলছে তা নিয়ে মাথা ঘামাতে নারাজ তিনি। আর যাঁকে নিয়ে এই বাদানুবাদের জলঘোলা, কী বলছেন সেই বাউল।
এ বিষয়ে জানতে চাইলে বাসুদেব বাবু স্পষ্ট জানিয়ে দেন “আমি নিজের বাড়িতে রেশনের চাল খাই, অমিত শাহ্ এর জন্য মিনিকেট চাল এনেছিলাম।” এমনকি অনুপম হাজরা যে বারবার তৃণমূলের হটাৎই দৃষ্টিপাতের কথা তুলে কটাক্ষ করছেন, বাসুদেব বাউলের কথায় সেখানেও উঠছে প্রশ্ন।তিনি স্পষ্ট জানিয়েছেন বিজেপির সাথে সম্পর্ক টুকু ছিল খাওয়া র আগে ও তার পরও পর্যন্ত। খাওয়ার পর থেকে তার সাথে একবারও বিজেপি দলের তরফ থেকেও যোগাযোগ করেনি কেউ।
অনুপম হাজরা তৃণমুলের যে কাজকে নিয়ে কটাক্ষ করেছেন সেই কাজের আসল সত্যি তো বলছেন বাউল নিজেই, এদিন তিনি জানান “আমি ভেবেছিলাম অমিত শাহ্ কে বলবো যে আমার মেয়ে এমএ করে বসে আছে। টাকার জন্য ডি এড করাতে পারিনি। কিন্তু বলা সম্ভব হয়নি,উনি সেবা করে চলে যান।” অমিত শাহ্ এর সভার পরই অনুব্রত ঘোষণা করেন আগামী ২৯ তারিখে বোলপুরে সভা করবেন জননেত্রী মমতা বন্দোপাধ্যায়। এখন এই সভা- প্রতি সভা বোলপুর- বিতর্কে আর কী কী যোগ করে সেটাই দেখার।



