নজরবন্দি ব্যুরো: বিধি-নিষেধের তালিকা নিয়েই এবার “আনলক” পুরীর জগন্নাথ মন্দিরের দ্বার। কোভিড ১৯ এর প্রকোপে প্রায় একটা গোটা বছর বন্ধ ছিল পুরীর জগন্নাথ মন্দির। ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে ৯ মাস পর আজ থেকে খুলছে মন্দিরের দরজা। ভিড় এবং ভিড় থেকে সংক্রমন এড়াতেই গত ৯ মাস ধরে বন্ধ ছিল মন্দিরের দরজা। আজ থেকে মন্দিরের দরজা খুললেন ও আজই সকলে মন্দিরে ঢোকার ছাড়পত্র পাচ্ছেন না।
আর পড়ুনঃকরোনার নয়া সংক্রামক স্ট্রেনের জেরে বাতিল হতে পারে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভারত সফর।


বরং ধাপে ধাপে মিলবে এই ছাড়পত্র। ২৬ সে ডিসেম্বর পর্যন্ত মন্দিরে ঢোকার ছাড়পত্র পাবেন সেবায়েত ও তাঁদের পরিবারের সদস্যরা। তারপর চলতি বছরের শেষ কদিন অনুমতি পাবেন শুধু পুরীর মানুষজন। তবে তাতেও দিন বেঁধে দিচ্ছে প্রশাসন। কবে কোনদিন কখন কোন ওয়ার্ডের বাসিন্দারা ঢুকতে পারবেন মন্দির চত্বরে তার তালিকা দিয়ে দেবেন তাঁরা। মূলত সুরক্ষার কথা ভেবেই এমন সিদ্ধান্ত বলে জনিয়েছেন তাঁরা। চলতি বছরে আর বাইরের পর্যটকদের মন্দিরে প্রবেশে অনুমতি থাকছেনা।
নতুন বছরের প্রথম দুদিন খুলছেনা প্রবেশদ্বার করো জন্যই। একেবারে নতুন বছর ৩ তারিখ থেকে শুরু হবে মন্দির সমাগম। করোনা থামিয়ে দিয়েছে একটা গোটা বছর কে। গোটা বিশ্বকে। দীর্ঘ দিনের একটার পর একটা ঐতিহ্যের অনুষ্ঠান বন্ধ থেকেছে সুরক্ষার কারণে। কোভিড কেসে গত মার্চ থেকে বন্ধ আছে পুরীর মন্দির। হাজার বিতর্কের পর বন্ধ রাখা হয়েছিল ঐতিহাসিক রথযাত্রাও। বার বার অনুরাগী- ভক্তকূল হতাশ হলেও তাদের সুস্থতার কথা মাথায় রেখেই আনলক পর্বেও এতদিন প্রবেশ দ্বার খুলে কর্তিপক্ষ।
বিধি-নিষেধের তালিকা নিয়েই এবার “আনলক” পুরীর জগন্নাথ মন্দিরের দ্বার। এবার প্রায় ৯ মাস পর সমস্ত বিধি-নিষেধের তালিকা দিয়ে খুলছে মন্দিরের দ্বার। তবে প্রত্যেককে মানতে হবে তালিকার সমস্ত নিয়ম কানুন। নির্দিষ্ট সমাজাইক দূরত্ব বজায় রেখে চলবে মন্দির দর্শন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মন্দিরের দরজা খুলে যাওয়ায় উচ্ছসিত ভক্তকূল ।









