Drishyam 2: সিনেমাপ্রেমীদের জন্য সুখবর, অবশেষে মুক্তি পেল দৃশ্যম ২-র টিজার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: অবশেষে আজ মুক্তি পেল ‘দৃশ্যম ২’-র রি-কল টিজার’। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘দৃশ্যম’। মোহনলাল অভিনীত মালায়ালম ছবির সুপারহিট রিমেক ছিল সেই ছবি। যা পরিচালনা করেছিলেন প্রয়াত পরিচালক নিশিকান্ত কামাথ। দু-বছর আগে প্রয়াত হন নিশিকান্ত, দৃশ্যমের দ্বিতীয়ভাগ পরিচালনা করছেন অভিষেক পাঠক।

আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপে বড় ধাক্কা, চোটের কারণে ছিটকে গেলেন জশপ্রীত বুমরা

অজয় দেবগন অভিনীত ছবি ‘দৃশ্যম’ দেখার পর থেকেই সিনেপ্রেমীরা অপেক্ষায় ছিলেন কবে এই ছবির সিক্যুয়েল আসবে। কয়েক মাস আগে খবরেই এসেছিল এই ছবির সিক্যুয়েল আসতে চলেছে। আর এবার অজয় দেবগন (Ajay Devgan) সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন এই ছবির সঙ্গে জড়িত কয়েকটি ছবি। যা কিনা দৃশ্যম টু-এর রহস্যকে আরও বাড়িতে তুলল।

সিনেমাপ্রেমীদের জন্য সুখবর, অবশেষে মুক্তি পেল দৃশ্যম ২-র টিজার
সিনেমাপ্রেমীদের জন্য সুখবর, অবশেষে মুক্তি পেল দৃশ্যম ২-র টিজার

এক মিনিট ২২ সেকেন্ডের দৃশ্যম টুয়ের Recall টিজার দর্শকের মধ্যে উত্তেজনাকে আরও একটু উসকে দিল। অজয় দেবগণ কি তাহলে সত্যিই সবটা স্বীকার করে নেবেন নাকি দৃশ্যম টু-এও থাকছে কোনও বিশেষ চমক? উত্তর মিলবে আগামী ১৮ নভেম্বর। অজয়, তাবু, শ্রেয়া শিরিন ছাড়াও ‘দৃশ্যম ২’-এ থাকছেন অক্ষয় খান্না, ইশিতা দত্ত, রজত কাপুর, ম্রুণাল যাদবরা।

সিনেমাপ্রেমীদের জন্য সুখবর, অবশেষে মুক্তি পেল দৃশ্যম ২-র টিজার

6 9

দৃশ্যম পরিচালনা করেছিলেন প্রয়াত পরিচালক নিশিকান্ত কামাথ। ছবির দ্বিতীয়ভাগ পরিচালনা করছেন অভিষেক পাঠক। নিশিকান্ত কামাতের পর এবার পরিচালক অভিষেক পাঠকের নির্দেশনায় দৃশ্যম টুতে নতুন কোন টুইস্ট থাকতে তা দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন