BJP-র আশ্রয় না পেলে উঠে যেত তৃণমূল, ভাইপো তোলাবাজ! হুঙ্কার শুভেন্দুর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ BJP-র আশ্রয় না পেলে উঠে যেত তৃণমূল, ভাইপো তোলাবাজ! মমতা বন্দোপাধ্যায় কে এড়িয়ে ফের এদিন অভিষেক বন্দোপাধ্যায়-কে নিশানা করলেন সদ্য তৃণমূল ছেড়ে বিজেপি তে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী। বিজেপিতে যোগদানের পর এটি প্রথম জনসভা শুভেন্দু অধিকারীর। মঙ্গলবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে একটি রাজনৈতিক জনসভায় যোগ দিয়েছেন শুভেন্দু। সভায় রয়েছেন, বিজেপি রাজ্যসভাপতি দিলীপ ঘোষপলও।

আরও পড়ুনঃ শিক্ষকদের নিজের জেলায় বদলি, প্রাথমিকে নিয়োগ! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর।

গোটা সভায় তিনি তাঁর বক্তব্যের মধ্যে দিয়ে তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিঁধতে ছাড়লেন না তিনি। এদিন তিনি বলেন, “১৯৯৮ সালে বিজেপির আশ্রয় না পেলে তৃণমূল উঠে যেত”। এছাড়াও তাঁর দলছাড়ার পর দলের তৃণমূলের অন্যান্য নেতাদেরকে পাল্টা উত্তর দিয়ে তিনি বলেন, “আমি বিজেপির আদর্শে উদ্বুদ্ধ হয়ে যোগদান করেছি। আমি নৈতিকতা বিসর্জন দিইনি। শুভেন্দু বিশ্বাসঘাতক নয়। দলটা কোম্পানিতে পরিনত হয়েছে।”

এছাড়াও,’মিরজাফর’ প্রসঙ্গে শাসকদলকে পাল্টা জবাব দিয়ে তিনি বলেন, “আমায় মীরজাফর বলেছে, আমি সব পদ ছেড়েছি। আমায় বিশ্বাসঘাতক বলেছে। আমি একজন শৃঙ্খলাপরায়ণ কর্মী। মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছি”। এছাড়াও এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, “শুভেন্দু বিশ্বাসঘাতক নয়। এই দলটা কোম্পানিতে তৈরি দল। এই দল রাজনৈতিক দল আর নেই। তোলাবাজ ভাইপোকে হাঠাতে হবে।” এছাড়াও এদিন তিনি বলেন,”মোদিজির নেতৃত্বে সোনার বাংলা গড়ব, পরিবর্তনের পরিবর্তন চাই!”

পরিবর্তনের পরিবর্তন চাই।রাস্তায় রাস্তায় তোলাবাজি বন্ধ হবে। অমিত শাহ টাইট দেওয়ায় গরু পাচার কয়লা পাচার বন্ধ হয়েছে। বিজেপি ক্ষমতায় এলে কিডনি পাচারও বন্ধ হবে।” এছাড়াও দুয়ারে সরকার প্রসঙ্গে তিনি বলেন, “দুয়ারে সরকার নয় যমের দুয়ারে সরকার।” কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, “কৃষকেরা যদি ৬০০০ করে পেতে চান বিজেপিকে ভোট দিন। কৃষকদের টাকা পেতে হলে বিজেপিকে চাই।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন