নজরবন্দি ব্যুরোঃ শিক্ষকদের নিজের জেলায় বদলি, প্রাথমিকে নিয়োগ! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। প্রাথমিকে ১৬,৫০০ টি শূণ্যপদে নিয়োগ করতে চলেছে রাজ্য। আগামীকাল নিয়োগের নোটিশ দেবে রাজ্য সরকার। প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আগামীকাল প্রাথমিক বোর্ড রিক্রুটমেন্ট নোটিস দেবে। ইন্টারভিউ হবে ১০ থেকে ১৭ তারিখ পর্যন্ত। এদিন নবান্নে সাংবাদিক সম্মেলন করে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট ইঙ্গিত দেন নির্বাচনের বিধি জারি হওার আগেই নিয়োগ প্রকৃয়া সম্পন্ন হবে রাজ্যে।
আরও পড়ুনঃ কাঁথির সভায় আমন্ত্রণ শিশির অধিকারীকে, ‘না’ করলেন নেতা! বাড়ল জল্পনা


শিক্ষকদের নিজের জেলায় বদলি, প্রাথমিকে নিয়োগ! এদিন মুখ্যমন্ত্রী বলেন, “প্রাইমারি শিক্ষক নিয়োগে কাল নোটিস জারি হবে। ইন্টারভিউ হবে ১০ জানুয়ারি থেকে। ৩১ জানুয়ারি হবে অফলাইনে তৃতীয় টেট।” এছাড়াও মুখ্যমন্ত্রী শিক্ষকদের ট্রান্সফার ইস্যুতেও সাংবাদিকদের তথ্য দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, “শিক্ষকদের জন্য নিজের জেলায় বদলির জন্য ১০ হাজার ১৬৩ টি আবেদন এসেছিল। ৬ হাজার ৩৬৬ জন এর অনুমোদন হয়ে গেছে।” মমতা বন্দোপাধ্যায় জানিয়ে দেন, শিক্ষক ট্রান্সফারের যত অনুমোদন এসেছে তাঁর ৬৬% ইতিমধ্যেই বদলি পেয়েছেন নিজের জেলায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এদিন বলেন, “আগামীকাল অর্থাৎ বুধবার (২৩ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য রিক্রুটমেন্ট নোটিশ জারি করবে প্রাইমারি এডুকেশন বোর্ড। ২০২১–এর ১০ থেকে ১৭ জানুয়ারি ইন্টারভিউ হবে। যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপয়নমেন্ট প্যানেল তৈরা হয়ে যাবে।” পাশাপাশি তিনি জানান, ৩১ জানুয়ারি অফলাইনে তৃতীয় টেট পরীক্ষা হবে। পরীক্ষায় বসবে আড়াই লক্ষ আবেদনকারী।
এদিকে পুলিশ কর্মীদের বদলি ইস্যুতেও এদিন মুখ খোলেন মমতা, তিনি বলেন, “১৫ বছর ধরে কর্মরত হোমগার্ড, কনস্টেবল, এসআইয়ের মতো পুলিশকর্মীরা নিজের জেলায় ফিরে যাওয়ার আবেদন জানিয়েছেন। যতটা সম্ভব আমরা করে দেব বলেছি।” মুখ্যমন্ত্রী নবান্নে বলেন, “এ পর্যন্ত পুলিশকর্মীদের থেকে প্রায় ৫০ হাজার আবেদন পাওয়া গিয়েছে। তার মধ্যে ৩৫ হাজার পুলিশকর্মীকে তাঁদের পছন্দের জেলায় বদলি করা হয়েছে।”


এদিকে পর্ষদ সূত্রে খবর টেট পাশ করা প্রার্থী রয়েছেন ৮০ হাজার এদের মধ্যে যারা ২ বছরের ডিএলএড কোর্স করেছেন তারাই সুযোগ পাবেন। সেক্ষেত্রে ১৬ হাজার ৫০০ টি শূণ্যপদে নিয়োগ করতে বেশি সমস্যা হবে না।







