বাংলার মাটিতে অপপ্রচার আর হিংসার রাজনীতি কায়েম করতে চাইছে বিজেপি: জ্যোতিপ্রিয়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিজেপি অপপ্রচার আর হিংসার রাজনীতি কায়েম করতে চাইছে বাংলার মাটিতে, একুশের নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক তাপ বাড়ছে। আসন্ন নির্বাচনে বাংলা কার দখলে সে নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এদিকে নির্বাচন যত এগিয়ে আসছে ততই গেরুয়া শিবির ও শাসক দলের মধ্যে একে অপরকে আক্রমণের পালা চলছে। এরই মাঝে বিজেপিকে এক হাত নিলেন তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, ‘ভারতের সংবিধান মানছে না বিজেপি। তাদের যা ইচ্ছা হচ্ছে তাই করছে। সংবিধান প্রণেতা বি আর আম্বেদকর জীবিত থাকলে লজ্জায় মুখ দেখাতে পারতেন না।’

আরও পড়ুন : বঙ্গে ঝোড়ো ব্যাটিং করছে শীত, তাপমাত্রার রেকর্ড পতন।

তিনি আরও বলেন, ‘সংবিধানের কোনও নিয়ম নীতিকেই তোয়াক্কা করছে না বিজেপি। নিজেরাই আজ যেন সংবিধান তৈরি করে নিচ্ছে। রবিবার উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরে খনিজ তেল উতপাদন প্রকল্প উদ্বোধনে এলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কিন্ত ওই অনুষ্ঠানে রাজ্যের সংশ্লিষ্ট বিভাগের কাউকেই আমন্ত্রণ জানানো হয়নি। যদিও আমন্ত্রণ জানালেই আমরা যেতাম কি না সেটা অন্য কথা। তবে সংবিধানের নিয়মকেই মানত্যা দিচ্ছে না বিজেপি। অশোকনগরে খনিজ তেল উত্তোলনের জন্য যখন জমির দরকার ছিলো তখন রাজ্য সরকারের দ্বারস্থ হয়েছিলো, আর এখন কাজ ফুরিয়ে গেছে তাই আর আমাদের দরকার নেই। আসলে বিজেপি দলটা আজ দেশের সংবিধানকে শেষ করে দিচ্ছে। যা মনে হচ্ছে তাই করছে। বাংলার জনগন সবই দেখছেন।’

জ্যোতিপ্রিয়র দাবি, ‘একুশের নির্বাচনে বাংলার মানুষ বিজেপিকে শিক্ষা দিয়ে দেবেন। বিজেপি এরাজ্যে আজ নৈরাজ্যের বাতাবরন তৈরির চেষ্টা চালাচ্ছে। বিজেপি নেতারা আজ কুতসা, অপপ্রচার আর হিংসার রাজনীতি কায়েম করতে চাইছে বাংলার মাটিতে। তবে তাদের সেই লক্ষ্য পূরণ হবে না। বাংলার জনগন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই ভরসা রাখেন। মানুষের একমাত্র ভরসার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১৯ বছরে বাংলা জুড়ে যে উন্নয়নের কাজ হয়েছে সেই কাজ বাংলার মানুষ দেখেছেন। আমরা কুতসা ও মিথ্যে প্রচারের রাজনীতি করি না। উন্নয়নকে সম্বল করেই একুশের নির্বাচনে লড়াই করবো আমরা। আমাদের সরকার এখন রাজ্য ব্যাপী দুয়ারে দুয়ারে সরকার করমসূচী নিয়েছে।

বিজেপি অপপ্রচার আর হিংসার রাজনীতি কায়েম করতে চাইছে বাংলার মাটিতে, তিনি বলেন, রাজ্যের প্রতিটি পরিবার পিছু পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্যসাথী কার্ড করে দেওয়া হচ্ছে। দেশের কোন রাজ্যের সরকার এমন জনকল্যানমুখী কর্মসূচী নিতে পেরেছে? একমাত্র বাংলাতেই মমতা বন্দ্যোপাধ্যায় সাধারন মানুষের কথা ভেবে এই কর্মসূচী নিয়েছেন। যা গোটা দেশের মধ্যে নজির সৃষ্টি করেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন