নজরবন্দি ব্যুরো : বঙ্গে ঝোড়ো ব্যাটিং করছে শীত, উত্তরে হাওয়া প্রবেশ করতেই রাজ্যে জাঁকিয়ে পড়েছে শীত।সপ্তাহের শুরুতেই রেকর্ড ভেঙে একধাক্কায় কলকাতার তাপমাত্র স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি নেমে গিয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৪ ডিগ্রি । তাই বড়দিনের আগেই জেলার পাশাপাশি শীতের দাপটে জবুথবু তিলোত্তমাবাসীও। তবে শীতের আমেজ উপভোগ করতে ভিড়ে জমজমাট দার্জিলিং। গতকাল কলকাতার বিভিন্ন জায়গায় রবিবার ভিড় জমিয়েছিলো পর্যটকেরা।
আরও পড়ুনঃ তৃতীয় ব্যক্তির অনুপস্থিতিতে আজ মান-ভাঙানোর বৈঠক হবে পার্থ- রাজীবের।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার এই একই চিত্র বজায় থাকবে। মঙ্গলবার পর্যন্ত শীতের ঝোড়ো ব্যাটিং চলবে বঙ্গে। বুধবার থেকে কিছুটা হলেও বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা। যদিও তা ১৫ ডিগ্রি অতিক্রম করবে না বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। চলতি সপ্তাহের মাঝের দিকে তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৩-১৪ ডিগ্রির আশে পাশেই।
বজায় থাকবে শীতের আমেজ। জানা গিয়েছে, গতকাল পানাগড়ের তাপমাত্রা নেমে ৫ ডিগ্রিতে ঠেকেছিলো। সোমবারও জেলার পরিস্থিতি কার্যত একইরকম থাকবে। অধিকাংশ জেলার তাপমাত্রা থাকবে ১০ ডিগ্রির নিচে। দক্ষিণবঙ্গের ৬ জেলায় শৈত্যপ্রবাহের সম্ভাবনাও রয়েছে। উত্তর-পশ্চিম ভারতের শৈত্যপ্রবাহের পর বিহার, উত্তরপ্রদেশেও শৈত্যপ্রবাহ পরিস্থিতি তৈরি হয়েছে।
বঙ্গে ঝোড়ো ব্যাটিং করছে শীত, বিহারের কোনও কোনও এলাকায় চরম শৈত্যপ্রবাহের সর্তকতা। এর প্রভাবেই বাংলায় শৈত্য প্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে বলেই হাওয়া অফিস সূত্রের খবর। উল্লেখ্য, গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৫ শতাংশ।



