তৃতীয় ব্যক্তির অনুপস্থিতিতে আজ মান-ভাঙানোর বৈঠক হবে পার্থ- রাজীবের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: তৃণমূলে দল ছাড়ার সঙ্গে সমান তালে চলছে মান-অভিমান ভাঙ্গানোর পালা। শুভেন্দু অধিকারী পদত্যাগ করার পর একে একে দল ছাড়তে চেয়েছেন অনেকে। অনেকে শুভেন্দু অধিকারীর হাত ধরে দল ছেড়েওছেন। আর অনেকে আবার ইস্তফার কথা বলেও ফিরে আসছেন দলে। দলত্যাগীদের তালিকা কম করতেই কি এবার ‘ বেসুরো ‘ রাজীব বন্দোপাধ্যায় এর সঙ্গে আরও একবার আলোচনায় বসতে চাইছে শাসক দল? দলের বিরুদ্ধে শুভেন্দু গলা চড়ানোর পর থেকেই তাঁকে সমর্থন জানিয়েছিলেন রাজীব বন্দোপাধ্যায়।

আরও পড়ুনঃ ফের ক্ষমতায় আসবেন মমতা, আত্মবিশ্বাসী সৌগত।

একে একে নানা বিষয়ে দলের বিরুদ্ধে ক্ষোভও উগরে দিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারীর সাথে গলা মেলানোর পর বনমন্ত্রীর নিজের এলকাতেও পোস্টার পড়ে তাঁর সমর্থনে। চারদিকের পোস্টার- দলত্যাগী দের হিড়িক দেখে বেশ অস্বস্তিতে ছিল তৃণমূল নেতৃত্ব। আলোচনার মাধ্যমে জটিলতার শেষ করার জন্য গত ১৩ ই ডিসেম্বর রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এর বাড়িতে ডেকে পাঠানো হয় রাজীবকে। একান্ত আলোচনায় পার্থ রাজীবের সাথে ছিলেন প্রশান্ত কিশোর।

তবে সূত্রের খবর বাকি একাধিক দলীয় নেতৃত্বের মতোই রাজীবের ক্ষোভ ও কিশোরকে নিয়েই। তিনি পার্থ চট্টোপাধ্যায় এর সাথে একান্তে আলোচনায় বসতে চেয়েছিলেন।যদিও বৈঠকের পর রাজীব বাবু জানিয়েছিলেন “সমস্যা হলে তা আলোচনার মাধ্যমে পথ খোঁজা উচিত।” আর হয়তো সেই পথ খোঁজার জন্যই আবার একবার আলোচনার জন্য তাঁকে ডেকে পাঠিয়েছে শাসক দল। সেই অনুযায়ী সোমবার দুপুরে পার্থ চট্টোপাধ্যায় এর বাড়িতে একমাত্র তাঁর সাথেই বৈঠকে বসছেন বনমন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়।

সামনেই রাজ্যে বিধানসভার ভোট। দলের একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রীরা দলত্যাগ করে হাত মিলিয়েছে বিজেপির সাথে। ঘোষণা করে গেছে তৃণমূলের নিশ্চিহ্ন হওয়া পর্যন্ত চলবে এই দলত্যাগের হিড়িক। শুভেন্দু এবং “দাদার অনুগামী” দের দলত্যাগের পর তাই বাকিদের নিয়ে নতুন ভাবে সাজাতেই এই বৈঠক বলে মনে করছেন অনেকেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন