Bhaichung Bhutia: দুঃসময়ে ভারতীয় ফুটবল, দায়িত্ব নেবেন বাইচুং!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দুঃসময়ে ভারতীয় ফুটবল, ভারতীয় ফুটবলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে ফিফা। নতুন কমিটি গঠন না অবধি এই জট কাটবে না। তাই জট কাটাতে এবং ভারতীয় ফুটবলকে বাঁচাতে ময়দানে নামলেন বাইচুং ভুটিয়া। বাইচুংয়ের নাম প্রস্তাব করেন জাতীয় দলের সতীর্থ দীপক মণ্ডল। যা সমর্থন করেছেন মধু কুমারী।

আরও পড়ুনঃ BJP to TMC: ছয় বিজেপি সাংসদ যোগ দিচ্ছেন তৃণমূলে, তালিকা দিলেন অর্জুন!

সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন ভারতীয় ফুটবলের কিংবদন্তি বাইচুং ভুটিয়া। সভাপতির দৌড়ে বাইচুংয়ের প্রতিদ্বন্দ্বী প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবে। একটা সময় ইস্টবেঙ্গল, মোহনবাগান সহ একাধিক ক্লাবে দাপিয়েছেন দুই প্রাক্তন ফুটবলার। তিনিও সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন।

দুঃসময়ে ভারতীয় ফুটবল, দৌড়ে রয়েছেন কল্যাণ চৌবে 
দুঃসময়ে ভারতীয় ফুটবল, দৌড়ে রয়েছেন কল্যাণ চৌবে 

এদিন বানিচুং জানিয়েছেন, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী প্রাক্তন প্লেয়াররাও নির্বাচনে অংশ নিতে পারবে। আশা করি আমরাও ভারতীয় ফুটবলের জন্য কাজ করার সুযোগ পাব। শুধুমাত্র খেলোয়াড় নয়, প্রশাসক পদেও দক্ষতা প্রমাণ করতে চান তিনি। দিল্লি ফুটবল সংস্থার সভাপতি শাজি প্রভাকরণও সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়াও প্রাক্তন প্লেয়ারদের মধ্যে মনোনয়ন জমা দিয়েছেন ইউজিনসন লিংডো।

দুঃসময়ে ভারতীয় ফুটবল, দৌড়ে রয়েছেন কল্যাণ চৌবে 

দুঃসময়ে ভারতীয় ফুটবল, দৌড়ে রয়েছেন কল্যাণ চৌবে 
দুঃসময়ে ভারতীয় ফুটবল, দৌড়ে রয়েছেন কল্যাণ চৌবে 

সম্প্রতি ভারতীয় ফুটবলকে ব্যান করার পর বাইচুং জানিয়েছিলেন, আমি মনে করি, এটা আমাদের জন্য আমাদের সিস্টেমকে ঠিক করার এটা একটা দারুণ সুযোগ। তবে সমস্ত পক্ষ- ফেডারেশন, রাজ্য সংস্থাকে, এক হয়ে সিস্টেমটা সঠিকভাবে চালাতে হবে। যাতে ভারতীয় ফুটবলের উন্নতি হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন