রাহুল-রুদ্রনীলের ছবি স্থান পেলনা নন্দনে, মুখ খুললেন দুই নায়ক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কাজ নেই, একে একে বন্ধ হয়ে যাচ্ছে কারখানা। শ্রমিকদের দুর্দশা পৌঁছেছে চরমে। এমনই এক ছবি ধরা পড়তে চলেছে জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘আকাশ অংশত মেঘলা’য় । আজ ৫ আগস্ট মুক্তি পেল এই ছবিটি। অভিনয়ে দেখা যাবে রাহুল ব্যানার্জি এবং রুদ্রনীল ঘোষকে । কারখানা বন্ধ হয়ে যাওয়ার ফলে শ্রমিকদের ঠিক কোন অবস্থার মধ্যে পড়তে হতো তাই দেখা যাবে এই ছবিটিতে।

আরও পড়ুনঃ উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে ধনকড় সাক্ষাতে প্রসেনজিৎ, বাড়ছে জল্পনা

বিশ্বায়নের ফলে সারা পৃথিবী এখন সবার জন্য উন্মুক্ত। সত্যিই কি বাস্তব তাই? হতাশা আর অভাবে ডুবছে সাধারণ মানুষ। তরুণ পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় কোনও নিরাশার কথা শেষ পর্যন্ত বলেননি তাঁর প্রথম ও নতুন ছবি “আকাশ অংশত মেঘলা”য়। রাহুল, রুদ্র ছারাও অঙ্কিতা, শংকর, দামিনী, কৌশিক, দেবদূত অভিনয় করেছেন এই ছবিতে।

রাহুল-রুদ্রনীলের ছবি স্থান পেলনা নন্দনে, মুখ খুললেন দুই নায়ক

কিন্তু এই ছবির মুক্তির দিনই উঠছে বিতর্ক। আর সেটা ছবির গল্প নিয়ে নয়। বিতর্ক এই ছবি নন্দনে স্থান পাইনি। কেন নন্দনে শো পেল না আকাশ অংশত মেঘলা? এই নিয়ে মুখ খুললেন অভিনেতা রুদ্রনীল। ‘তৃণমূলকে সাপোর্ট না করলেই তুমি নন্দন পাবে না। কারণ এটা থেকে ব্যবসা হয়। নিরপেক্ষ হলেও পাবে না, বিরোধি হলেও পাবে না। আমি কোনও আন্দোলনে যেতে চাই না। কিন্তু এবার তাহলে সব দল থেকে লোক নিয়ে গিয়ে বসে পড়ব, দাবি তুলব এখানে ব্যবসা চলছে। আমরা এগুলো করতে চাই না।’

32 2

রাহুল-রুদ্রনীলের ছবি স্থান পেলনা নন্দনে, মুখ খুললেন দুই নায়ক

33

অপর দিকে এক প্রথম সারির বাংলা চ্যানেলকে রাহুল জানান, ‘এটা একটা ভুল বোঝাবুঝি হয়েছে। এক তো বিরোধি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত অভিনেতারা রয়েছেন। অন্যদিকে রাজনৈতিক ছবি। সবাই ধরে নিয়েছে এটা অ্যান্টি তৃণমূল ছবি কিন্তু আদৌ তা নয়। বরং আমি বলব সব ধরনের রাজনীতি নিয়েই এই ছবিতে কটাক্ষ করা হয়েছে। এই ছবিতে এরকম অনেক কিছু আছে যা অন্য ছবিতে থাকে না। আমার মনে হয়, ভুল বোঝাবুঝি হয়েছে।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন