ভালোবাসার টানে, অরিজিতের সাথে দেখা করার জন্য ২২০ কিলোমিটার পথ হাঁটা! অবশেষে দেখা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রিয় গায়কের সঙ্গে দেখা করতে পায়ে হেঁটে ২০০ কিলোমিটার পাড়ি দিলেন এক ভক্ত। ভক্তের নাম দীপ কুমার। আর গায়ক অরিজিৎ সিং। দীপের বাড়ি উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে। গত ২৬ জুলাই সেখান থেকে তিনি রওনা দেন জিয়াগঞ্জের উদ্দেশ্যে।

আরও পড়ুনঃ অপার মাটিতে লুকিয়ে কী? খুঁড়ে দেখল ইডি

সাতদিন ধরে হেঁটে ২০০ কিলোমিটার অতিক্রম করে সোমবার বিকেলে জিয়াগঞ্জ শহরে পৌঁছন ওই যুবক। দীপের প্রিয় শিল্পী অরিজিৎ সিং। দু’বেলা অরিজিৎ সিংয়ের গান না শুনলে তাঁর ঘুম হয় না। গুরু বলে মানেন তাঁকে। দীপের পরিবারে মা-বাবা রয়েছেন।

26

দু’বেলা দু’মুঠো অন্ন সংস্থানের জন্য ফুটপাতে প্লাস্টিকের খেলনা বেচেন। ছোটবেলা থেকেই গানের প্রতি আসক্ত দীপ। আর দীপ এর এই সাক্ষাৎ করাকে বাস্তবে রূপ দিয়েছেন জিয়াগঞ্জ থানার ওসি বিশ্বজিৎ ঘোষাল, তিনি বলেন, “সোমবার বিকেলে রুটিন টহল দেওয়ার সময় পার্কে প্ল্যাকার্ড হাতে ওই যুবকের সঙ্গে দেখা হয় ।

গানের জগতের ঈশ্বরের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে । অরিজিৎ-এর মতো শিল্পী ও মানুষ এই পৃথিবীতে দুটো পাওয়া যাবে না ।"

তাঁর এই প্রয়াস আমাকে মুগ্ধ করেছে । অভিজিৎ সিং’য়ের সঙ্গে যোগাযোগ করে সাক্ষাতের ব্যবস্থা করে দিই ।” অরিজিৎ সিং থানায় এসে দীপের সঙ্গে দেখা করেন এবং বেশ কিছুক্ষণ কথাও বলেন ।

ভালোবাসার টানে, অরিজিতের সাথে দেখা করার জন্য ২২০ কিলোমিটার পথ হাঁটা! অবশেষে দেখা

ভালোবাসার টানে, অরিজিতের সাথে দেখা করার জন্য ২২০ কিলোমিটার পথ হাঁটা! অবশেষে দেখা

আর দীপ তাঁর ভগবানের সাথে দেখা করার পর আপ্লুত। তিনি বলেন, “গানের জগতের ঈশ্বরের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে । অরিজিৎ-এর মতো শিল্পী ও মানুষ এই পৃথিবীতে দুটো পাওয়া যাবে না ।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন