Arpita Mukherjee: আমার অজান্তে ফ্ল্যাটে টাকা রাখা হয়েছে, বিস্ফোরক মন্তব্য করলেন অর্পিতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে বিপুল অঙ্কের টাকা। সেই টাকা কোথা থেকে এল? সেই প্রশ্নের এখনও জট খুলছে না। এরই মধ্যে বিস্ফোরক মন্তব্য করে বসলেন অর্পিতা। মঙ্গলবার ইএসআই হাসপাতালে এসে অর্পিতা জানালেন, “টাকা আমার নয়। আমার অনুপস্থিতিতে আমার অজান্তে ফ্ল্যাটে টাকা রাখা হয়েছে”।

আরও পড়ুনঃ Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে ধৃত এক, তৎপরতা বাড়াল সিআইডি

প্রসঙ্গত, গত রবিবার পার্থ চট্টোপাধ্যায়কে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন কার টাকা? উত্তরে পার্থ চট্টোপাধ্যায় বলেন, আমার কোনো টাকা নেই। একইসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় হাসপাতালে প্রবেশের আরও একটি বিস্ফোরক মন্তব্য করেন তিনি। তাঁকে সাংবাদিকরা জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন, সময় এলেই বুঝতে পারবেন। কিন্তু সবটা নিয়ে এখনই মুখ খুললেন না তিনি।

আমার অজান্তে ফ্ল্যাটে টাকা রাখা হয়েছে, কেন একথা বললেন অর্পিতা? 
আমার অজান্তে ফ্ল্যাটে টাকা রাখা হয়েছে, কেন একথা বললেন অর্পিতা? 

কিছুদিন আগেই ইডির জিজ্ঞাসাবাদের মুখে অর্পিতা মুখ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সব টাকাই পার্থ চট্টোপাধ্যায়ের। অর্পিতা জানিয়েছেন, এই টাকার বিষয়ে তিনি কিছু জানেন না। সেই টাকা নাকি অর্পিতার ফ্ল্যাটে রেখে যেতেন পার্থরই ‘লোকজন’! শুধু তাই নয়, জেরায় অর্পিতা জানিয়েছেন, মাঝেমধ্যে তাঁর বাড়িতে আসতেন স্বয়ং পার্থ চট্টোপাধ্যায়ও। তবে যে ঘরে টাকা রাখা রয়েছে, সেই ঘরে তার ঢোকার অনুমতি ছিল না বলে জানিয়েছেন অর্পিতা। কোথা থেকে টাকা এসেছে তা তিনি জানতেন না। অথচ রবিবার পার্থ সেই টাকা তাঁর নয় বলে দাবি করলেন পার্থ চট্টোপাধ্যায়।

আমার অজান্তে ফ্ল্যাটে টাকা রাখা হয়েছে, কেন একথা বললেন অর্পিতা? 

আমার অজান্তে ফ্ল্যাটে টাকা রাখা হয়েছে, কেন একথা বললেন অর্পিতা? 
আমার অজান্তে ফ্ল্যাটে টাকা রাখা হয়েছে, কেন একথা বললেন অর্পিতা? 

গত কয়েকদিনে ৫০ কোটির বেশী নগদ টাকা উদ্ধার হয়েছে অর্পিতা মুখ্যোপাধ্যায়ের বেলঘড়িয়া ও টালিগঞ্জের ফ্ল্যাট থেকে। যে বিপুল অঙ্কের টাকাও সম্পত্তির হদিশ ইডি পেয়েছে তাতে চক্ষু চড়কগাছ। তাহলীই বিপুল সম্পত্তি, নগদ টাকার মালিক কে? কিভাবে এত টাকা অর্পিতা মুখ্যোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল? সবটা নিয়েই প্রশ্ন থেকে যাচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন