Sarada Scam: বিপুল টাকা নিয়েছিলেন শুভেন্দু? হেফাজতে থাকা সুদীপ্ত সেনকে জেরা করবে পুলিশ!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ হঠাৎ করে পুরসভা থেকে উধাও সারদা রিয়েলিটি প্রাইভেট লিমিটেডের জরুরী ফাইল৷ হঠাৎ করেই গায়েব। পুরসভায় থাকা ফাইল গায়েব হল কী করে? তা জানতেই তৎপর হয়েছে পুলিশ৷ ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে শুভেন্দু ঘনিষ্ঠ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়র দিলীপ চৌহানকে৷ এবার সারদা কর্তা সুদীপ্ত সেনকে জিজ্ঞাসাবাদ করতে চায় কাঁথি থানার পুলিশ। পুলিশকে জিজ্ঞসাবাদের জন্যে অনুমোদন দিয়েছে অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

আরও পড়ুনঃ SSC-তে চাকরির নামে টাকা তুলে ফ্ল্যাট ব্যবসায় ঢেলেছেন পার্থ, বিস্ফোরক নথি উদ্ধার ED-র

তারপরেই সুদীপ্ত সেনকে জিজ্ঞাসাবাদের জন্য আলিপুর প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপারিন্টেন্ডেন্টের থেকে অনুমতি চাওয়া হয়েছে। কিন্তু সুদীপ্ত সেনকে জিজ্ঞাসাবাদের কারণ কী? জানা গেছে, সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সারদা কর্তা সুদীপ্ত সেন বলেন, কাঁথি পুরসভায় বহুতল নির্মাণের টাকা নিয়েছিলেন শুভেন্দু। লক্ষ লক্ষ টাকা খরচ করে লেবার হাট তৈরি করেছিলেন তিনি। কিন্তু পুরসভায় বহুতলের প্ল্যান পাশ করেননি নন্দীগ্রামের বিধায়ক। পরিবর্তে ৫০ লক্ষ টাকা নিয়েছিলেন।

Suvendu adhikari 1

সুদীপ্ত সেনের বক্তব্য, শুভেন্দু অধিকারী অনেকভাবে টাকা তুলেছে। কন্টাইতে আমাদের একটা হাইরাইজ করার জন্য কাঁথি পুরসভায় ৫০ লক্ষ টাকা জমা করেছিলাম। সমস্ত কাজকর্ম করালেন। লেবার হাটের কাজ যখন শেষ করলাম তারপরেও তিনি আমাদের প্ল্যান পাশ করাননি। অভিযোগ, এর আগেও ৯০ লক্ষও টাকা নিয়েছেন শুভেন্দু। এমনকি শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী টাকা নিয়েছিলেন বলেও অভিযোগ তোলেন তিনি।

বিপুল টাকা নিয়েছিলেন শুভেন্দু? হেফাজতে থাকা সুদীপ্ত সেনকে জেরা করবে পুলিশ!
বিপুল টাকা নিয়েছিলেন শুভেন্দু? হেফাজতে থাকা সুদীপ্ত সেনকে জেরা করবে পুলিশ!

সম্প্রতি কাঁথি পুরসভার পুরপ্রধান সুবল মান্না থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার কাঁথি পুনরায় হেফাজতে চেয়ে আপিল করে কাঁথি থানার পুলিশ আধিকারিক। কাঁথি থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বর্তমান পুরবোর্ডের কাছে ওই প্রকল্পের নীল নক্সা দেখতে চায়। তখনই দেখা যায়, কোনও ধরনের কোনও ফাইল কিংবা নথি দেখতে পাওয়া যাচ্ছে না। তথ্য লোপাটের অভিযোগ তুলেছে বর্তমান কাঁথি পুরবোর্ড।

বিপুল টাকা নিয়েছিলেন শুভেন্দু? হেফাজতে থাকা সুদীপ্ত সেনকে জেরা করবে পুলিশ!

sudipta sen

সরাসরি অভিযোগ উঠেছে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে৷ গ্রেফতার শুভেন্দু ঘনিষ্ঠ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়র দিলীপ চৌহান৷ এর আগে দিলীপ চৌহানের বিরুদ্ধে পথবাতি প্রকল্পের টাকা গায়েব করার অভিযোগ ছিল। এবার সারদার নথি গায়েব করার অভিযোগে গ্রেফতার করল কাঁথি থানার পুলিশ। এখানেই শেষ নয়, দিলীপ চৌহানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। পরে তাঁকে বদল করে দেওয়া হয়েছিল। তাঁকে পুনরায় জেল হেফাজতের নির্দেশ দিয়েছে কাঁথি জেলা আদালত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন