Abhishek Banerjee: দলের সমস্ত পদ থেকে অপসারিত করা হচ্ছে পার্থকে, ঘোষণা অভিষেকের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দলের সমস্ত পদ থেকে অপসারিত করা হচ্ছে পার্থকে, বৃহস্পতিবার দলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকের পদ এই সিদ্ধান্ত জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই টাকার উৎস কী তা সামনে আসুক। যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত তাঁদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি করছি।

আরও পড়ুনঃ SSC Scam: টালিগঞ্জ বেলঘরিয়ার পর এবার চিনার পার্ক, আজ আবার রাত জাগতে হতে পারে।

এত দিন ধরে তৃণমূলের মহাসচিব পদ ছাড়াও দলের জাতীয় কার্যসমিতির পদে ছিলেন তিনি। তৃণমূলের মুখপাত্র জাগো বাংলার সম্পাদক ছিলেন। সেইসঙ্গে শৃঙ্খলারক্ষা কমিটির সভাপতি ছিলেন তিনি। মোট ৫ টি পদ থেকে তাঁকে অপসারিত করার সিদ্ধান্ত নিল তৃণমূল।

দলের সমস্ত পদ থেকে অপসারিত করা হচ্ছে পার্থকে, এখন দল হারা 
দলের সমস্ত পদ থেকে অপসারিত করা হচ্ছে পার্থকে, এখন দল হারা

এদিন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, যতদিন তদন্ত চলবে, ততদিন তাঁকে দলের তরফ থেকে সাসপেণ্ড করা হয়েছে। তিনি যদি মনে করেন, তিনি কিছু করেননি সেখানে বিচারব্যবস্থার ওপর ভরসা করে তাঁকে সসম্মানে আবার তাঁকে দলে ফিরত আসতে পারেন। আমাদের উচ্চ আদালতের ওপর সম্পূর্ণ আস্থা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

এদিনেই মন্ত্রীপদ থেকে সরিয়ে দেওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে। এতদিন ধরে পরিষদীয় মন্ত্রীপদের পাশপাশি শিল্প এবং তথ্য প্রযুক্তির দফতর সামলাচ্ছিলেন পার্থ। সমস্ত পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। এদিন পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রীপদ থেকে সরানোর পর বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, এখন পার্থর মন্ত্রক দেখবেন তিনিই। মন্ত্রীসভা না গঠিত হওয়া অবধি সামলাবেন তিনিই।

দলের সমস্ত পদ থেকে অপসারিত করা হচ্ছে পার্থকে, এখন দল হারা 

দলের সমস্ত পদ থেকে অপসারিত করা হচ্ছে পার্থকে, এখন দল হারা 
দলের সমস্ত পদ থেকে অপসারিত করা হচ্ছে পার্থকে, এখন দল হারা

বিপুল অঙ্কের টাকা উদ্ধার নিয়ে রাজ্যের শাসক দলের অন্দরেই বিতর্ক শুরু হয়েছে। দলীয় এবং মন্ত্রীসভার পদ থেকে পার্থকে সরিয়ে দেওয়ার দাবিতে সরব হয়েছেন কুণাল ঘোষ, দেবাংশু ভট্টাচার্যরা।দলীয় শৃঙ্খলারক্ষা কমিটির জরুরি বৈঠক ডেকেছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । তার পরেই নেওয়া হল সিদ্ধান্ত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন