নজরবদনি ব্যুরোঃ অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার রথতলার ফ্ল্যাটে বুধবার সকালে অভিযান চালায় ইডি। সেই ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমানে টাকা। টালিগঞ্জের ফ্ল্যাটের মতই বিপুল টাকা লুকোনো ছিল এই ফ্ল্যাটেও। এইবার নজরবন্দি বালিগঞ্জের একটি ফ্ল্যাট। ইডি সূত্রে খবর, বিপুল পরিমানে টাকা মিলেছে এই ফ্ল্যাট থেকে। যে টাকা সাধারন মেশিনে গোনা সম্ভব নয়। ৪০ কোটি টাকা থাকতে পারে বলে আন্দাজ করা হচ্ছে।
আরও পড়ুনঃ মন্ত্রীসভা এবং তৃণমূল মহাসচিব পদ থেকে সরানো হচ্ছে পার্থকে, মদনের পুনরাবৃত্তি।

বেলঘরিয়ার রথতলায় এই বিলাসবহুল আবাসন নিয়ে একাধিবার খোঁজ নিয়েছিলেন অর্পিতা। তাঁর থেকেই সন্দেহ জাগে অফিসারদের মনে। এই আবাসনে ২ টি ফ্ল্যাট রয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের। বুধবার সকাল ১১ টা ৫০ নাগাত অর্পিতার এই ফ্ল্যাটে পৌঁছান ইডির আধিকারিকরা। দেখেন তালা বন্ধ রয়েছে ফ্ল্যাট। বেলঘরিয়ার অভিজাত আবাসন ক্লাব টাউনের ন’তলায় ফ্ল্যাট অর্পিতার।

কিন্তু দরজায় তালা। তাই এক চাবিওয়ালাকে খবর দেন ইডি আধিকারিকরা। সেই চাবিওয়ালা এসে কয়েক ঘণ্টা চেষ্টা করেন। কিন্তু তাও অভিজাত আবাসনের ‘এইট-এ’ ফ্ল্যাটের দরজা খোলা সম্ভব হয়নি। শেষমেশ তালা ভাঙার সিদ্ধান্ত নেয় ইডি। তালা ভেঙে ফ্ল্যাটে ঢুকে বেশ কিছু নথি পেয়েছে ইডি। পেয়েছে ইলেক্ট্রনিক ডিভাইসও। সাথে বিপুল পরিমানে টাকা। মোট ৯ টি টাকা গোনার মেশিন দিয়ে টাকা গোনা হচ্ছে। এর মধ্যে ৪ টি জাম্বো মেশিন ও ৫ টি ছোটো মেশিন।
উদ্ধার কমপক্ষে ৪০ কোটি, টাকা গুনছে স্টেট ব্যাঙ্কের ৯ টি ক্যাস কাউন্টিং মেশিন।

সূত্রের খবর, এই ফ্ল্যাটে গ্রেফতার হওয়ার ৭২ ঘন্টা আগে সেছিলেন অর্পিতা। ১৫ জন আধিকারিকের একটি টিম খুঁটিয়ে দেখছেন সবকিছু। উদ্ধার হয়েছে বিপুল পরিমানে টাকা। সেই টাকা গুনতে ইতিমধ্যেই ডাকা হয়েছে ব্যাঙ্ক কর্মীদের। সাধারণ মেশিনে গোনা সম্ভব নয় বলে স্টেট ব্যাঙ্ক থেকে নিয়ে আসা হয়েছে ৪ টি জাম্বো ক্যাস কাউন্টিং মেশিন। জাম্বো মেশিনে প্রতি ৩ সেকেন্ডে ১০০ টি করে টাকার নোট গোনা যায়। কমপক্ষে ৪০ কোটি টাকা রয়েছে বলে আন্দাজ করছেন আধিকারিকরা। রিজার্ভ ব্যাংকের কর্মীরা আছেন গণনাস্থলে।



