KK is Back: কলকাতা শহরেই আবার ফিরছেন কেকে, কিন্তু কবে, কোথায়, কখন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কয়েক দিন আগেই তাঁর মৃত্যু প্রায় সব জেনারেশানের রাতের ঘুম উড়িয়ে দিয়েছিল। এখনও তাঁর মৃত্যু শোকে শকাহত তাঁর অনুরাগী-শ্রোতারা। তারমধ্যেই শোনা যাচ্ছে আবার মঞ্চ জুড়ে নাকি শুধুই তিনি! আবারও তাঁর গানেই দুলে উঠবেন অনুরাগী-শ্রোতারা! টাটকা খবর, কেকে আবার ফিরছেন কলকাতায়। কিন্তু কী ভাবে? কখন আর কোথায়?

আরও পড়ুনঃ জুলাইয়ের পাল্টা কর্মসূচি বিজেপির, উলুবেড়িয়াতে বড় মিছিলের আয়োজন

শিল্পী ‘জীবন্ত’ থাকুন আজীবন, কৃষ্ণকুমার কুন্নাথের পরিবারেরও এটাই ইচ্ছে। শুক্রবার সেই ইচ্ছে তাঁরা ভাগ করে নিয়েছেন অগণিত অনুরাগীর সঙ্গে। সদ্যপ্রয়াত বলিউড গায়কের নেটমাধ্যমের প্রোফাইল সেজেছে নতুন ছবিতে। সঙ্গে পরিবারের তরফে দীর্ঘ বার্তা। যেখানে কেকে-র জীবনবোধ, গানের প্রতি তাঁর ভালবাসা আর মানুষের প্রতি বিশ্বাসের কথা উঠে এসেছে। কেকে-র স্ত্রী জ্যোতি ও ছেলে নকুলের অনুরোধ, জীবন সম্পর্কে শিল্পীর এই উপলব্ধি ছড়িয়ে পড়ুক সবার জীবনে। তবেই সবার মধ্যে কেকে বেঁচে থাকবেন।

কলকাতা শহরেই আবার ফিরছেন কেকে, কিন্তু কবে, কোথায়, কখন?

কেকে-র প্রিয়জনদের সেই ইচ্ছে সম্ভবত আগাম অনুভব করেছে শহর কলকাতা। এই শহরেই গাইতে গাইতে আচমকা না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন গায়ক। এই শহরই আবার তাঁকে ফিরিয়ে আনতে উদ্যোগী। কী ভাবে? জি বাংলার গানের রিয়্যালিটি শো ‘সারেগামাপা’-র মঞ্চে দুটো দিন কেকে-র জন্য। শো-এর অন্যতম বিচারক রাঘব চট্টোপাধ্যায় তাদের কিছু পরিকল্পনার কয়হা জানালেন এক সংবাদমাধ্যমকে।

রাঘবের বক্তব্য, ‘গান আর স্মৃতিচারণা— দুয়ে মিলে আমাদের বিশেষ পর্ব। সদ্য শ্যুট শেষ হয়েছে। প্রতিযোগীরা তো গাইবেনই। আমরাও নিজেদের সামলাতে পারিনি। প্রত্যেকে নিজের পছন্দমতো গানের পংক্তি গুনগুন করেছি।’

ইতিমধ্যেই শো-এর প্রচার ঝলক প্রকাশ্যে। প্রতিযোগীর গানের পরেই বন্ধুকে নিয়ে স্মৃতি ভাগ করতে দেখা গিয়েছে সুরকার শান্তনু মৈত্রকে। রাঘব আরও বলেন, ‘শান্তনুদা কাজ করেছেন কেকে-র সঙ্গে। আমাদের থেকেও বেশি কাছ থেকে দেখেছেন ওঁকে। সেই গল্পই সে দিন গানের ফাঁকে ফাঁকে সবাই শুনবেন।’

কলকাতা শহরেই আবার ফিরছেন কেকে, কিন্তু কবে, কোথায়, কখন?

কলকাতা শহরেই আবার ফিরছেন কেকে, কিন্তু কবে, কোথায়, কখন?

কলকাতা ছিল কেকে-র বড্ড প্রিয় শহর। যখনই এসেছেন, এক মুঠো খুশি ‘উপহার’ এনেছেন সঙ্গে। তাঁর সংস্পর্শে এলেই ইতিবাচক অনুভূতি ছড়িয়ে পড়ত রাঘব, ইমন চক্রবর্তী, মনোময় ভট্টাচার্য, রথীজিৎ ভট্টাচার্যের মনে। গান-গল্পে সে সবই তুলে ধরবেন তাঁরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন